Tuesday, July 14, 2026
HomeScroll'বাংলার মুখ্যমন্ত্রী হন', মোদির 'আমিই প্রার্থী'-কে চ্যালেঞ্জ মমতার
Mamata Banerjee

‘বাংলার মুখ্যমন্ত্রী হন’, মোদির ‘আমিই প্রার্থী’-কে চ্যালেঞ্জ মমতার

'প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বলুন বাংলার মুখ্যমন্ত্রী হব', নিশানা মমতার

সিউড়ি: নির্বাচনী প্রচারে এসে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেছেন যে তিনিই রাজ্যের ২৯৪টি আসনে প্রার্থী।আপনারা কংগ্রেসকে সুযোগ দিয়েছেন, আপনারা তৃণমূলকে সুযোগ দিয়েছেন। এখন মোদিকে একটি সুযোগ দিন।” প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো সোমবার বীরভূমের সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে সোমবার সিউড়ি সেচ কলোনির মাঠে জনসভা করেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই জনসভা থেকে মোদিকে নিশানা করে মমতা বলেন, প্রধানমন্ত্রী পদ ছেড়ে বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে বাংলার জন্য বহিরাগত বলেছেন।

সোমবার বীরভূমের সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে সোমবার সিউড়ি সেচ কলোনির মাঠে জনসভা করেন তৃণমূল নেত্রী। বীরভূমের সিউড়ির জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদিজি বলছেন, উনি ২৯৪টি আসনের প্রার্থী। ঠিক আছে। তা হলে আপনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিন। দিয়ে বলুন, আমি বাংলার মুখ্যমন্ত্রী হব। আমাকে ২৯৪ আসনে ভোট দিন। দেশের প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী? বলে দিন। আপনি তো বাংলায় বহিরাগত।”

আরও পড়ুন:‘উত্তরপ্রদেশের মতো এখানে বুলডোজ়ার চলবে! মানেটা কী?’ বিজেপিকে হুঁশিয়ারি মমতার

প্রধানমন্ত্রীর জনপ্রিয় অনুষ্ঠান ‘মন কি বাত’কেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ‘মানুষের প্রকৃত সমস্যার সমাধান না করে নানা মাধ্যমে মানুষের মনোযোগ ঘোরানোর চেষ্টা করা হচ্ছে।’রবিবার বাংলায় কর্মসংস্থান নিয়ে তৃণমূলকে নিশানা করেন প্রধানমন্ত্রী। পাল্টা আজ মুখ্যমন্ত্রী কেন্দ্রকে নিশানা করেন একই ইস্যুতে। তিনি বলেন, “মোদিবাবুকে জিজ্ঞাসা করুন, কর্মসংস্থানের কী হল। আপনারও তো ১২ বছর হল। ২ কোটি চাকরি কোথায় গেল? আর আমদের প্রশ্ন? আমরা শূন্যপদ পূরণ করতে গেলেই কোর্টে কেস দেয়। যাতে চাকরিগুলো আটকে যায়। এখন চাকরির কথা! এ সব ছলনা আর বাংলার মানুষের সঙ্গে কোরো না।আরএসএস-সহ ডানপন্থী সংগঠনগুলোকেও আক্রমণ করে মমতা বলেন, ‘মানুষের মধ্যে বিভাজন তৈরি করাই এদের রাজনীতি। মানুষের মনে বিদ্বেষ ছড়ানোই এদের লক্ষ্য।’তাঁর বক্তব্যে স্পষ্ট, বাংলার রাজনৈতিক লড়াইকে তিনি ‘বাঙালি বনাম বহিরাগত’ ইস্যুতেই আরও তীব্র করতে চাইছেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot