Tuesday, April 14, 2026
HomeScrollওয়াংখেড়ে স্টেডিয়ামে সইফের উপর মেজাজ হারালেন করিনা!
Kareena Kapoor Khan

ওয়াংখেড়ে স্টেডিয়ামে সইফের উপর মেজাজ হারালেন করিনা!

খেলার উত্তেজনাকে ছাপিয়ে গেল গ্যালারির বাইরে সইফ-করিনার কাণ্ড

ওয়েব ডেস্ক: আইপিএল ম্যাচ (IPL Match) দেখতে গিয়ে অপ্রস্তুত পরিস্থিতির মুখে পড়লেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore) ম্যাচ দেখতে পরিবার নিয়ে হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন সইফ আলি খান, দুই ছেলে তৈমুর ও জেহ, এবং ইব্রাহিম আলি খান। তবে মাঠের খেলার উত্তেজনাকে ছাপিয়ে যায় গ্যালারির বাইরের এক ঘটনা, যার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জানা গিয়েছে, ম্যাচ চলাকালীন লিফটের সামনে তৈরি হয় তীব্র ভিড়। সেই সময় দুই ছেলেকে নিয়ে লিফটের অপেক্ষায় ছিলেন করিনা ও সইফ। আচমকাই অনুরাগী ও পাপারাজ্জিরা তাঁদের ঘিরে ধরলে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। নিরাপত্তারক্ষীরা সামাল দেওয়ার চেষ্টা করলেও ভিড় ক্রমেই বাড়তে থাকে।

আরও পড়ুন: ‘তেরে ইশক মে’র পর ফের জুটি? ধনুশ-কৃতীকে ঘিরে নতুন ছবির জোর জল্পনা

এই অবস্থায় স্পষ্টতই বিরক্ত হয়ে পড়েন করিনা। ভিডিওতে দেখা যায়, প্রথমে নিজের টিমের সদস্যদের সঙ্গে কড়া সুরে কথা বলছেন তিনি। এরপর আরও ক্ষুব্ধ হয়ে সইফের উদ্দেশে বলেন, “কী হচ্ছে এসব?”

যদিও পুরো সময়টাই শান্ত ছিলেন সইফ আলি খান। তিনি দুই সন্তানকে আগলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত কিছুটা ধস্তাধস্তির পর পরিবারটি নিরাপদে লিফটে উঠতে সক্ষম হয়। ঘটনার সময় করিনার অস্বস্তি মুখে স্পষ্ট থাকলেও, পরে গ্যালারিতে তাঁকে স্বাভাবিক মেজাজেই দেখা যায়।

উল্লেখ্য, সম্প্রতি মেঘনা গুলজারের পরিচালনায় ‘দায়রা’ ছবির শুটিং শেষ করেছেন করিনা কাপুর খান। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। চলতি বছরের শেষেই ছবিটি মুক্তি পাওয়ার কথা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99