জলপাইগুড়ি: নববর্ষের দিন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিলেন অমিত শাহ। ‘ভয় এবং দুর্নীতি থেকে বাংলাকে রক্ষা করতে এসেছি’। জলপাইগুড়ির জনসভা থেকে তৃণমূল হটানোর ডাক দিলেন অমিত শাহ (Amit Shah)। জলপাইগুড়ি অনেক বড় রাজনীতিক সেন্টার।মমতা ছুড়ে ফেলা জলপাইগুড়ি থেকে শুরু করতে হবে।জলপাইগুড়ির সাত আসন এই বার নরেন্দ্র মোদিজির ঝুলিতে দিতে হবে। ইভিএম এ পদ্মের চিহ্ন দেখে ভোট দিন আর ভোটের পর তৃণমুল গুন্ডাদের আমরা খুজে বের করব। নির্বাচনী প্রচারে হুঙ্কার দিলেন অমিত শাহ। অমিত শাহ এদিন বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মহিলা হয়ে মহিলাদের বলেন, সন্ধ্যা ৭টার পর বাড়ির বাইরে যেতে নয়। আমি বলছি, ৫ মে-র পর সকল মহিলা রাত ১২টাতেও বাইরে সুরক্ষিত ভাবে চলাফেরা করতে পারবেন। কারণ, বিজেপি আসছে। এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি গুন্ডাও আপনাদের কারও গায়ে হাত দিতে পারবে না। সেই গুন্ডারাও শুনে নিক, ৫ তারিখের পর বাংলায় সরকার গড়ছে বিজেপি। তাই ২৩ তারিখ তারা যেন বাড়িতে থাকে। না হলে উল্টো করে ঝুলিয়ে সোজা করব।
হুমায়ুনের প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চ্যালা হুমায়ুন কবীরকে নিজের পার্টি থেকে বার করে দিয়ে বাবরি মসজিদ বানাতে চায়। মমতাদিদি এবং তাঁর ভাইপো কান খুলে শুনে নিন, এখানকার মাটিতে বাবরি মসজিদ হবে না।’’ অমিত শাহ এদিন বলেন, ‘‘ভয় এবং দুর্নীতি থেকে বাংলাকে রক্ষা করতে এসেছি। এ সব কাজ কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো করতে পারবেন? এ কাজ শুধু করতে পারে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন আমাদের লোক। দেশের বাইরে বাংলা নয়। হুমায়ন বাংলার ভুমিতে বাবরি মসজিদ বানাবে। মমতা আপনাকে বলছি। বাংলায় কাউকে বাবরি মসজিদ বানাতে দেব না। কাশ্মীর আমাদের কী না। ৩৭০ সরিয়ে দেওয়া হয়েছে। জঙ্গীদের বিরিয়ানি খাওয়াত। পুলওয়ামার বদলা নিয়েছি, অপারেশন সিঁদুর আমরা করেছি। মোদিজি নক্সালবাদ শেষ করেছি। ত্রিপুরাতে, আসামে বিহারে বিজেপি সরকার হয়েছে।বাংলাতে বিজেপি সরকার করে দাও আমরা সবাইকে খুঁজে বের করব।
স্ট্রান্সপোর্ট থেকে সিন্ডিকেট বন্ধ করতে হবে। এটা বন্ধ করতে বিজেপিই পারে। একশো কোটি টাকা মমতা গুন্ডা খেয়ে নিয়েছে। স্টোন মাফিয়ারাজ বন্ধ করতে হবে।পদ্ম চিহ্ন ভোট দিন সিন্ডিকেট মাফিয়াজে উলটা লোটকে দেব আমরা। রাজবংশী ভাষাকে অষ্টম তপশিলে আমরা আনব।জলপাইগুড়ি টি টিম্বার ওট্যুরিজম নিয়ে চেনা যেত।বিজেপির কার্যকর্তার ওপর মমরার লোক অত্যাচার করেছে। গুন্ডাদেত হিসাব বিরাবর করে দেব সারা গুন্ডাদের উলটা লটাকানোর কাজ বিজেপি করবে। গোর্খা সমস্যার সমাধান করার জন্য চেস্টা করলেও দিদি সহযোগিতা করে না। ইন্টার লোকেটার দিয়ে গোর্খা সমস্যার সাংবিধানিক সমাধান বিজেপি করবে। বাংলার সব দলের কর্মীদের বলতে চাই রাজনীতিক দলের কর্মীদের ওপর যত মামলা আছে সব আমরা প্রত্যাহার করব। গোর্খা ভাইদের ও নেতাদের ওপর কেস আসে সব কেস প্রত্যাহার করব।
আরও পড়ুন: দার্জিলিং থেকে ‘গোর্খা’দের বড় প্রতিশ্রুতি শাহের!
শাহ ঘোষণা করেন, বিজেপি সরকার হলে সব চা বাগানে আড়াই বছর ৫০০ টাকায় বেশি মজুরি আমরা দেব। জল্পেশ মন্দির পুরানো মন্দির।সুযোগ, সুবিধা তেমন নেই।আমি বলে যাচ্ছি ভোটের পর সরকার হলেই জল্পেশ মন্দিরকে ৫০ কোটি টাকা খরচ করে সুবিধা প্রদান করব। এদিন অমিত শা বক্তব্য রাখতে গিয়ে বলেন, সবার প্রথমে ভামরি দেবী মন্দির, মাসকালাইবাড়ি মন্দির। পঞ্চমুখি মন্দির দেবী চৌধুরানী।জল্পেশ মহাদেবকে প্রনাম করে আমি আমার বক্তব্য শুরু করছি আমি মহান বীর চিলা রায়কে প্রনাম জানাই। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই। এক নতুন বছর আমাদের বাংলাকে সোনার বাংলা হোক এই এই প্রার্থনা করি।গোর্খা, রাজবংশী ভাই সহ সবাইকে প্রণাম জানাই। উত্তরবঙ্গ এইমস আমরা করব। দার্জিলিং থেকে সুন্দর বন ন্যাশনাল হাইওয়ে করবে। ক্যান্সার হাসপাতাল করা হবে।উত্তরবঙ্গে যুবদের আই আইটি করব। ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের ও ট্রাইবাল বিশ্ববিদ্যালয় করবে বিজেপি।অ্যাডভেঞ্চার হেরিজেট ট্যুরিজম সেন্টার হবে।আমি আশ্বাস দিচ্ছে পুরনো বাংলা থেকে অনুপ্রবেশকারীদের খুজে বের করব।চার ইন্ডাস্ট্রিয়াল শহর উত্তরবঙ্গে করব।
শাহ প্রশ্ন করেন চার বিয়ের অনুমতি হওয়া উচিৎ কী।? বিজেপি সরকার হলে চার বিয়ে করতে দেব না। সমান নাগরিক কানুন করব। বাংলার কর্মীদের ৪৫ দিনের মধ্যে সপ্তম কমিশন ও ডিএ আমরা দেব। দিদিদের বলি সবাইকে ৩০০০ টাকা করে দেব আমরা। যুবদের রোজগারি ভাতার জন্য ৩ হাজার টাকা দেব আমরা। কৃষকদের ৬০ হাজার টাকা পান। তারা এরপর ৯ হাজার টাকা পাবে. গর্ভবতী মায়ের ২১ হজার টাকা ও পোষন কিট পাবেন। মহিলাদের সরকারি বাসে টিকিট লাগবে না। ৫ লক্ষ টাকার বীমা করে দেওয়া হবে। কৃষকদের নুন্যতম ফসলের মুল্য দেওয়া হবে। অযোধ্যাতে রাম মন্দির বানানো উচিৎ ছিল কিনা? সাড়ে পাঁচসো সাল থেকে এয়াম লাল্লাতে ট্যাঙ্কে রেখেছিল। মোদিজী জয় শ্রীরাম প্রতিষ্ঠা করব।
বাংলায় শিক্ষার দুর্নীতি হয়েছে। পাঁচ তারিখ এর পর এক এক টাকা সুদ সমেত বের করবে। কেডি দুর্নীতি। শিক্ষক দুর্নীতি, পুরসভার নিয়োগ দুর্নীতি, গরু পাচারের, রেশন দুর্নীতি, ১০০ দিনের কাজ,আবাস যোজনার দুর্নীতি কে করেছে আপনারাই বলুন। একটাকার দুর্নীতি আমরা করতে দেব না। আমরা দুর্নীতি মুক্ত সরকার গঠন করব। কেন্দ্র ১০০ কোটি টাকা দিয়েছিল। এই তৃণমূলের গুন্ডারা সেই টাকা লুট করেছে। বিজেপি সরকারে আসার পর, এই লুটেরাদের হম্বিতম্বি শেষ করা হবে বলে জানালেন শাহ। এদিন অভিষেক বন্দোপাধ্যায়কে প্রসঙ্গ বলেন, অভিষেকজি আপনাকে বলতে চাই, ১২ সাল থেকে মোদি প্রধানমন্ত্রী, ১২ বছর মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাতের ২৪ সালের মোদীজীর চার আনার দুর্নীতির কোন অভিযোগ নেই।সিন্ডিকেট সমাপ্ত করতে হবে।সীমান্তে বেরা দিতে হবে। জলপাইগুড়ি ও রাজগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা।ফাটাপুকুর ময়দানে জলপাইগুড়ি বিধানসভার প্রার্থী অনন্তদেব অধিকারী ও রাজগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থীর দিনেশ সরকার(হারাধন) এর নির্বাচনী প্রচারে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।







