Thursday, June 18, 2026
HomeBig newsঅপ্রীতিকর ঘটনা ঘটলেই অ্যাকশন, গাফিলতি হলেও ওসিদের সাসপেন্ড! সতর্ক করলেন মনোজ আগরওয়াল...

অপ্রীতিকর ঘটনা ঘটলেই অ্যাকশন, গাফিলতি হলেও ওসিদের সাসপেন্ড! সতর্ক করলেন মনোজ আগরওয়াল   

জেলায় জেলায় দাগী অপরাধীদের চিহ্নিত করার নির্দেশ

ওয়েবডেস্ক- আর পাঁচটা দিন। আগামী ২৩ এপ্রিল (23 April ) বিধানসভার (2026 Assembly Election)  প্রথম দফার ভোট। সুষ্ঠু, অবাধ ভোট করাতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। ভোটের দিন অশান্তি কোনও মতে বরদাস্ত করা হবে না বলে, ভার্চুয়াল বৈঠকে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজকুমার আগরওয়াল (Chief Electoral Officer Manoj Kumar Agarwal) 

ভোটের (West Bengal Assembly Election)  দিন কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে, সঙ্গে সঙ্গেই অ্যাকশন নিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনও গাফিলতি হলেও ওসিদের সাসপেন্ড করা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে কমিশন।

আরও পড়ুন-  চার্জশিট দিতে ব্যর্থ এনআইএ! বেলডাঙাকাণ্ডের ১৫ জনকে শর্তসাপেক্ষে জামিন বিশেষ আদালতের

সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, ভোটের দিন কোনও এলাকায় কোনও অস্ত্র, বোমা, গুলি উদ্ধার হলে সংশ্লিষ্ট থানার ওসিদের ব্যবস্থা নিতে হবে। না হলেও কড়া পদক্ষেপ নেবে কমিশন। গত ভোটে যাদের বিরুদ্ধে অশান্তির অভিযোগ ছিল তাদের এখনও পর্যন্ত কেন গ্রেফতার করা হয়নি? সেই নিয়েও এদিন প্রশ্ন তোলেন মুখ্য নির্বাচন আধিকারিক। জেলায় জেলায় দাগী অপরাধীদের চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন তিনি।

যাদের বিরুদ্ধে আগেই হিংসার মামলা রয়েছে, ভোটে যাতে তারা যাতে আর নতুন করে অশান্তি ছড়াতে না পারে তার একাধিক পদক্ষেপ নিয়েছে কমিশন। এই আবহেই প্রথম দফার আসন ধরে ধরে পুলিশকে খুঁটিনাটি বিষয়ে নির্দেশ দিলেন মনোজ আগরওয়াল। শনিবার ১৬ জেলার এসপি, সিপিদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে করেন রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার মনোজকুমার আগরওয়াল।

প্রসঙ্গত,  প্রথম দফা ভোটে ৪০ হাজারেরও বেশি রাজ্য পুলিশকে মোতায়েন থাকার নির্দেশ দিয়েছে কমিশন। প্রতিটি বুথেই কড়া সিসি ক্যামেরা, ওয়েবকাস্টিং থাকবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO