Sunday, July 19, 2026
HomeScrollতীব্র গরম উপেক্ষা করে বাঁকুড়ায় প্রচারে তৃণমূল প্রার্থী শামলী রায় বাগদির
Bakura

তীব্র গরম উপেক্ষা করে বাঁকুড়ায় প্রচারে তৃণমূল প্রার্থী শামলী রায় বাগদির

বৈডাঙ্গা গ্রামের মনসা মন্দিরে পুজোর মধ্য দিয়ে প্রচারের সূচনা

বাঁকুড়া (ইন্দাস)- তীব্র গরম উপেক্ষা করে ভোটের শেষ রবিবারে (Sunday)  জোর কদমে প্রচার ইন্দাস  (Indus)  বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামলী রায় বাগদির (Trinamool Congress candidate Shyamoli Roy Bagdi) । ভোটের শেষ রবিবারে প্রখর রোদ ও গরমকে উপেক্ষা করেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেন ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী রায় বাগদি।

রবিবার সকাল থেকেই ইন্দাসের মদনমোহনপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় জোরকদমে প্রচার চালান তিনি। এদিন প্রচারের সূচনা হয় বৈডাঙ্গা গ্রামের মনসা মন্দিরে পুজোর মধ্য দিয়ে। এরপর কর্মী, সমর্থকদের সঙ্গে নিয়ে একটি বিশাল বাইক র‍্যালি করে গোটা এলাকায় প্রচার চালান তৃণমূল প্রার্থী। কখনও খোলা গাড়িতে, আবার কখনও পায়ে হেঁটে সাধারণ মানুষের কাছে পৌঁছে যান তিনি। এলাকাজুড়ে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

প্রচারের মাঝে প্রার্থী শ্যামলী রায় বাগদি জানান, আজ বৈডাঙ্গা গ্রামে মনসা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছি। বাইক র‍্যালির মাধ্যমে গৌর কলোনি সহ বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার চালাচ্ছি। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। হাতে আর খুব বেশি সময় নেই, তাই এই তীব্র গরমেও প্রচার চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন-  ভোটার তালিকায় বড়সড় গরমিল! চাঞ্চল্য পূর্ব বর্ধমানে

তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একাধিক জনমুখী প্রকল্প এবং পরিষেবার জন্য সাধারণ মানুষ তৃণমূলের পাশে রয়েছে এবং সেই কারণেই মানুষের সমর্থন ক্রমশ বাড়ছে। লালমাটির জেলা বাঁকুড়ায় ক্রমবর্ধমান তাপমাত্রার মধ্যেও এদিন কার্যত প্রচারের ঝড় তুললেন শ্যামলী রায় বাগদি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot