Tuesday, April 21, 2026
HomeScrollবড়দিনে বক্স অফিসে ‘কিং’-এর দাপট! ২৫০ কোটিতে ডিস্ট্রিবিউশন রাইটস কিনল শাহরুখ-ঘনিষ্ঠ সংস্থার
King

বড়দিনে বক্স অফিসে ‘কিং’-এর দাপট! ২৫০ কোটিতে ডিস্ট্রিবিউশন রাইটস কিনল শাহরুখ-ঘনিষ্ঠ সংস্থার

মোটা অঙ্কে বিক্রি হয়ে গেল ছবির থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন সত্ত্ব

ওয়েব ডেস্ক: ক্রিসমাস ২০২৬-এ (Christmas 2026) বক্স অফিস কাঁপাতে প্রস্তুত শাহরুখ খানের (Shahrukh Khan) ‘কিং’ (King)। মুক্তির আগেই এই ছবিকে ঘিরে তৈরি হয়েছে বিপুল আগ্রহ, আর তার মাঝেই এল বড় খবর, মোটা অঙ্কে বিক্রি হয়ে গেল ছবির থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন সত্ত্ব।

বলিউড সূত্রে খবর, প্রায় ২৫০ কোটি টাকায় ‘কিং’-এর সর্বভারতীয় প্রেক্ষাগৃহে প্রদর্শনের অধিকার কিনে নিয়েছে বিনোদন সংস্থা পেন মারুধর। শাহরুখ খানের প্রযোজনা সংস্থার সঙ্গে তাদের সম্পর্ক দীর্ঘদিনের। এর আগেও ‘জওয়ান’, ‘ডাঙ্কি’, ‘জিরো’, ‘বদলা’, ‘ইত্তেফাক’-এর মতো একাধিক ছবির ডিস্ট্রিবিউশনে ছিল এই সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা।

আরও পড়ুন: নুসরত জাহানকে ফের তলব করল ইডি

প্রায় ৪০০ কোটি টাকার বাজেটের এই অ্যাকশনধর্মী ছবিতে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা খানকে। বাবা-মেয়ের এই অনস্ক্রিন জুটি নিয়েও দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শুধু তাই নয়, ‘কিং’-এ রয়েছে তারকাদের লম্বা তালিকা। দীপিকা পাডুকোন, রানি মুখোপাধ্যায়, অভয় ভার্মা, আরশাদ ওয়ারসি-সহ আরও অনেকেই। পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ, ফলে অ্যাকশন আর গ্ল্যামারের মিশেলে বড়সড় এন্টারটেইনমেন্টের প্রত্যাশা থাকছেই।

আগামী ২৪ ডিসেম্বর বড়দিনের আবহে মুক্তি পাবে ‘কিং’। তবে প্রতিযোগিতাও কম নয়। একই সময়ে মুক্তির তালিকায় রয়েছে ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’, ‘ডিউন ৩’, ‘জুমানজি’-র মতো বড় বাজেটের হলিউড ছবি। তাই মুক্তির আগেই শক্তিশালী ডিস্ট্রিবিউশন পার্টনার নিশ্চিত করে বড় বাজি খেলেন শাহরুখ। এখন দেখার, বক্স অফিসে ‘কিং’ সত্যিই রাজত্ব করতে পারে কি না!

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker