Tuesday, April 21, 2026
HomeScrollহঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার
Sharad Pawar

হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

রিপোর্ট হাতে পাওয়ার পর শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে, জানালেন কন্যা সুপ্রিয়া সুলে

ওয়েবডেস্ক- অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন শরদ পাওয়ার (Sharad Pawar)। তাকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে (Mumbai Private Hospital) । দুদিন আগে খুবই অসুস্থ হয়ে পড়েন এসসিপি প্রধান শরদ পাওয়ার। তখনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শরদ পাওয়ারের বয়স ৮৫। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল হলেও বুকে সংক্রমণ (Chest Infection) রয়েছে তাঁর।

শরদ পাওয়ার শারীরিক অবস্থা যে ভালো নয়, কিছুদিন আগেই তা স্পষ্ট হয়েছিল। সম্প্রতি হুইল চেয়ারে বসে রাজ্যসভার শপথ নিতে দেখা গিয়েছিক তাকে। জানা যাচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বুকে সংক্রমণের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

পাশাপাশি ডিহাইড্রেশনের জেরে দু’বার পুনের হাসপাতালে ভর্তিও করা হয়েছিল তাঁকে। এই পরিস্থিতিতে নতুন করে শরদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। তবে সূত্র মারফৎ জানা গেছে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সুস্থ আছেন।

আরও পড়ুন-  ‘রক্ত দাও, স্বাধীনতা দেব’ বিবেকানন্দকে উদ্ধৃত করে বিতর্কে যোগী! তৃণমূলের তীব্র কটাক্ষ

শরদ পওয়ারের কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সুলেও জানিয়েছেন, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার। সেই কারণে বারামতি যেতে পারবেন না তিনি। নিয়মিত হেলথ চেক আপ ও ডাক্তারি পরীক্ষার জন্য শরদ পাওয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষার রিপোট হাতে পাওয়ার পর সব কিছু স্পষ্ট হবে।

উল্লেখ্য,  অজিত পাওয়ারের প্রয়াণের পর বারামতিতে হতে চলেছে বিধানসভা উপনির্বাচন। প্রার্থী হয়েছেন অজিতের স্ত্রী সুনেত্রা পওয়ার। তাঁর সমর্থনে বারামতিতে একটি জনসভায় যাওয়ার কথা ছিল শরদ পাওয়ারের। কিন্তু হঠাৎ শারীরিক সমস্যার পর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দলীয় নেতাদের তরফে অবশ্য শরদের শারীরিক অবস্থা নিয়ে কোনওরকম গুজব না ছড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। দু-একদিনের মধ্যেই তাঁকে হাসপাতালে ছেড়ে দেওয়া হতে পারে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker