Wednesday, July 22, 2026
HomeScrollত্রিশূরে মুন্ডাথিক্কোডে আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৬
Thrissur

ত্রিশূরে মুন্ডাথিক্কোডে আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৬

দুর্ঘটনায় আহত ৪০ জন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

[h_news]

ওয়েবডেস্ক- ত্রিশূরের (Thrissur)  মুন্ডাথিক্কোডে (Mundathikkode) আতশবাজি (Fireworks) তৈরির কারখানায় ভয়াবহ আগুন। বিস্ফোরণে নিহত হয়েছেন ৬ জন। আসন্ন ত্রিশূর পুরমের থিরুভাম্বাদি পর্বের জন্য বাজি তৈরির প্রস্তুতি চলছিল। সেখানেই হঠাৎ করে বিস্ফোরণ হয়। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, জরুরি চিকিৎসা চলাকালীন আহত তিনজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ৬।

ত্রিশূর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনায় আহত ৪০ জন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের অনেকাংশই পুড়ে গিয়েছে। কেরল দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ১৩ জন শ্রমিকের শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে, তারা ত্রিশুর মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি আছেন। পরিকাঠামোটি ধসে পড়া সহ দম বন্ধ করা ধোঁয়ার কারণে দমকল কর্মীদের পক্ষে ঘটনাস্থলে মূল অংশে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। উদ্ধারকারীদের অনুমান ও স্থানীয়দের দাবি ধসে পড়া বাজির গুদামটির ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়ে আছেন। উৎসবের প্রধান প্রদর্শনীর জন্য বিপুল পরিমাণে বাজি মজুদ ছিল, সেখান থেকেই এই বিস্ফোরণ। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আহতদের সব ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন-  হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছেন এবং নির্দেশ দিয়েছেন যে, প্রয়োজনে গুরুতরভাবে আগুনে পুড়ে গিয়েছে তাদের চিকিৎসার জন্য রাজ্যের বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা নেওয়া হোক। সঙ্কট মোকাবিলায় কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ অতিরিক্ত ‘১০৮’ অ্যাম্বুলেন্স সহ প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম মোতায়েনের নির্দেশ দিয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে এটি গুদামটিকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দিয়েছে।

 

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99