Wednesday, June 17, 2026
HomeScrollনির্বাচন করাতে গিয়ে ভোট কর্মীরা খাবে কী? মূল্য তালিকা বেঁধে দিল কমিশন
Election Commission

নির্বাচন করাতে গিয়ে ভোট কর্মীরা খাবে কী? মূল্য তালিকা বেঁধে দিল কমিশন

বাংলার স্বনির্ভর দলের উপরেই ভরসা নির্বাচন কমিশনের

ওয়েবডেস্ক-  নির্বাচন (Election Commission)  করাতে ভোট কর্মীরা কী খাবেন না? সেই নিয়ে তৎপর কমিশন। সেই সঙ্গে খাবারের মূল্য তালিকাও ধার্য করে দেওয়া হয়েছে। বুথে বুথে আতিথেয়তা ও রাঁধুনির দায়িত্ব দেওয়া হয়েছে বাংলার স্বনির্ভর দলের (Self Help Group) উপরে। পাওয়া যাবে চা-ঘুগনি মুড়ি, স্যালাড, আলু ফ্রাই, ভাত, ডাল, সবজি, রুই, মাছ বা চিকেন চাটনি, পাঁপড় ।

পুরুলিয়ায় জেলা গ্রামোন্নয়ন সংস্থার প্রকল্প অধিকর্তার স্বাক্ষর করা ভোট কর্মীদের জন্য খাদ্য তালিকা ও মূল্য ভোট কর্মীদের দিয়ে দেওয়া হয়েছে। সেই তালিকা অনুযায়ী ৬০ এম. এল. লাল চায়ের দাম ৬ টাকা,  ওই পরিমাণে দুধ চায়ের দাম ৭ টাকা। মুড়ি-ঘুগনি ৩০। আলু ফ্রাই, ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড় মিলিয়ে ৬০ টাকা। পরের ভাত নিতে হলে ১০ টাকা। ওই খাবারের সঙ্গে এক পিস রুই মাছ নিলে তার দাম হয়ে যাবে ৯০ টাকা। এছাড়া একপিস ডিম কারি নিলে দাম হবে ৭০।

আরও পড়ুন-  প্রথম দফা ভোটের আগে নয়া গাইডলাইন কমিশনের

তার সঙ্গে সঙ্গে ৩ পিস চিকেন যুক্ত হয় তার মূল্য কমিশন বেঁধে দিয়েছে ১০০ টাকা। এটা দুপুরের খাবারে মেনু। রাতে থাকছে রুটি যা দাম ৫ টাকা (একটি রুটি),  হাফ প্লেট সবজি ১৫ টাকা, ওই রুটির সঙ্গে এক পিস চিকেনও পাওয়া যাবে। দাম ২০ টাকা। সেই সঙ্গে ডিম তড়কা হাফ প্লেট ৩৫, ভেজ তড়কা হাফ প্লেট প্লেট ২৫ টাকা। কেউ আলু পোস্ত খেতে গেলে হাফ প্লেটের জন্য দিতে হবে ২৫ টাকা। মিষ্টি রয়েছে যার একটির দাম দাম ১০ টাকা।

সাধারণ থেকে একটু অন্যরকম খাবার খেলে তিন পিস ইডলির দাম এবং একটি দই বড়ার দাম রাখা হয়েছে ২৫ টাকা। হাফ লিটার ও এক লিটার জলের দাম যথাক্রমে ১০ ও ২০ টাকাওl  স্বনির্ভর গোষ্ঠীদের কাছ থেকে এই দামে এই লিস্ট অনুযায়ী খাবার কিনতে হবে, এর বেশি নেওয়া নিতে পারবে না।

তবে জেলা ভেদে দামের রকমভেদ রয়েছে। যেমন পার্থক্য রয়েছে ভোট কর্মীদের সাম্মানিক দেওয়ার ক্ষেত্রেও। বুথে থাকা কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ ভোট ডিউটি করা ভিন রাজ্যের অতিথিরাও স্বনির্ভর গোষ্ঠীর কাছ খাবার কিনে খেতে পারবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO