Saturday, July 25, 2026
HomeScrollপেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক
Paytm Payments Bank

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক

ব্যাঙ্কের ম্যানেজমেন্ট বা পরিচালনার ধরন নিয়ে প্রশ্ন উঠেছিল

ওয়েব ডেস্ক : বড় ধাক্কা ডিজিটাল লেনদেনের দুনিয়ায়। পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক (Paytm Payments Bank) লিমিটেড-এর ব্যাঙ্কিং লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)। আরবিআই (RBI)-এর তরফে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে সব ধরনের ব্যাঙ্কিং কার্যক্রম বন্ধ করতে হবে সংস্থাটিকে।

১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী এমন পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। আরবিআইয়ের মতে, এই ব্যাঙ্ক যেভাবে চলছিল তা আমানতকারী এবং সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী। এছাড়া ব্যাঙ্কের ম্যানেজমেন্ট বা পরিচালনার ধরন নিয়েও প্রশ্ন উঠেছিল। বার বার সতর্ক করা হলেও লাইসেন্সের শর্তাবলী পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক মানেনি বলে অভিযোগ।

আরও খবর : জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে সরব বিরোধীরা, ফের ইমপিচমেন্ট প্রস্তাব বিরোধীদের

তবে প্রশ্ন উঠছিল, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক (Paytm Payments Bank) বন্ধ হয়ে গেলে তাঁদের টাকা কীভাবে ফেরত পাবেন গ্রাহকরা। এ নিয়ে আরবিআই জানিয়েছে, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের কাছে যে নগদ অর্থ রয়েছে, তার সাহায্যে আমানতকারীদের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দিতে সমস্যা তৈরি হবে না। ফলে যাঁরা এই ব্যাঙ্কে টাকা রেখেন তাঁদের চিন্তা করার কারণ নেই বলেই জানাচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

জানা যাচ্ছে, আরবিআই এবং পেটিএম-এর তরফে একটি গাইডলাইন প্রকাশ করা হবে। তা মেনেই টাকা তোলা, অ্যাকাউন্ট বন্ধ করা ও লিঙ্কড পরিষেবাগুলি অন্য ব্যাঙ্কে সরানো যাবে। এদিকে এই বিষয়টি পেটিএম-এর কাছে বড় ধাক্কা বলেই মনে করছে নানান মহল। যার প্রভাব ভারতে সুদূরপ্রসারী হতে পারে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99