Friday, June 12, 2026
HomeScrollবাংলায় কোনও কাজ করতে গেলেই 'ভাইপো ট্যাক্স' দিতে হয়, অভিযোগ শাহ'র
Amit shah

বাংলায় কোনও কাজ করতে গেলেই ‘ভাইপো ট্যাক্স’ দিতে হয়, অভিযোগ শাহ’র

রানাঘাট থেকে তৃণমূলকে একাধিক বিষয়ে আক্রমণ শাহ'র

ওয়েব ডেস্ক : দ্বিতীয় দফার নির্বাচনের আগে রানাঘাট (Ranaghat) দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপি প্রার্থী অসীম কুমার বিশ্বাসের সমর্থনে এদিন সভা করেন তিনি। সেখান থেকে তৃণমূল কংগ্রেস (TMC) এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সুর চড়ালেন শাহ। এদিন দুর্নীতি, নারী সুরক্ষা, অনুপ্রবেশ এবং তোষণ নীতির মতো বিষয়গুলো নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) এদিন অভিযোগ করেন, বর্তমানে বাংলায় কোনও কাজ করতে গেলেই ‘ভাইপো ট্যাক্স’ দিতে হয়। তিনি বলেন, “ইট কিনবেন তো ভাইপো ট্যাক্স, সিমেন্ট কিনবেন তো ভাইপো ট্যাক্স, এমনকি বাল্ব কিনতেও সিন্ডিকেটকে ট্যাক্স দিতে হয়। ৪ তারিখের পর এই সিন্ডিকেট রাজ সমূলে বিনাশ করবে বিজেপি (BJP)।” এছাড়াও শিক্ষক নিয়োগ দুর্নীতি, আবাস যোজনা এবং আমফান ঝড়ের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে তিনি মমতা সরকারকে কাঠগড়ায় তোলেন। হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রত্যেক দুর্নীতিবাজকে জেলে পাঠানো হবে।

আরও খবর : দ্বিতীয় দফার ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া! জানাল হাওয়া অফিস

এছাড়া রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে শাহ (Amit Shah) বলেন, বর্তমানে মহিলারা রাতে ঘরের বাইরে বেরোতে ভয় পান। তবে বিজেপি ক্ষমতায় এলে বাংলার শিশু বা মহিলা রাত ২টোর সময়ও স্কুটি নিয়ে নির্ভয়ে রাস্তায় বেরোতে পারবে বলে দাবি করেছেন তিনি। গুন্ডারাজ বন্ধ করতে বিজেপি সরকার কঠোর পদক্ষেপ নেবে বলেও তিনি জানান।

এদিন অনুপ্রবেশ এবং তোষণ নীতির প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তৃণমূল সরকার ভোটের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে”। তবে বিজেপি (BJP) ক্ষমতায় এলে অনুপ্রেশ থেকে গরু পাচার সব বন্ধ হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া সভা থেকে সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের সুবিধা চালুর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়াও একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d