Monday, April 27, 2026
HomeScrollব্রিটেনে নিলামে উঠছে ভারতের ঐতিহাসিক ‘জ্যোতির্বৈজ্ঞানিক কম্পিউটার’
Astronomical computer

ব্রিটেনে নিলামে উঠছে ভারতের ঐতিহাসিক ‘জ্যোতির্বৈজ্ঞানিক কম্পিউটার’

নিলামে এর মূল্য ধরা হয়েছে প্রায় ১.৫ থেকে ২.৫ মিলিয়ন পাউন্ড

ওয়েব ডেস্ক : ভারতের ঐতিহ্যবাহী বৈজ্ঞানিক সম্পদ এবার আন্তর্জাতিক নিলামে। জয়পুরের রাজপরিবারের সংগ্রহে থাকা এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্র, যাকে অনেকেই প্রাচীন “অ্যাস্ট্রোনমিক্যাল কম্পিউটার” (Astronomical computer) বলে থাকেন, তা ব্রিটেনে নিলামে তোলা হচ্ছে। লন্ডনের (London) বিখ্যাত নিলাম সংস্থা সোথেবি’স-এ এই ঐতিহাসিক বস্তুটির নিলাম হবে।

এই যন্ত্রটি আসলে একটি ১৭শ শতাব্দীর পিতলের অ্যাস্ট্রোল্যাব (Astrolab), যা একসময় জয়পুরের মহারানি গায়ত্রী দেবী-র সংগ্রহে ছিল। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু একটি বৈজ্ঞানিক যন্ত্র নয়, বরং সেই সময়ের ‘হাতের মুঠোয় কম্পিউটার’ হিসেবেই ব্যবহৃত হত। এই যন্ত্র ব্যবহার করে সূর্য ও নক্ষত্রের অবস্থান নির্ণয়, সময় গণনা, দিক নির্ধারণ এমনকি ন্যাভিগেশনও করা যেত। এতে ৯০টিরও বেশি শহরের স্থানাঙ্ক, বহু নক্ষত্রের অবস্থান এবং সূক্ষ্ম পরিমাপের তথ্য খোদাই করা রয়েছে।

আরও খবর : সিন্ধুর জল আটকে চাপে পাকিস্তান! সঙ্কট সামলাতে শাহবাজের নতুন কৌশল

সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে লাহোরের (বর্তমানে পাকিস্তান) দুই ভাই কাইম মহম্মদ ও মহম্মদ মুকিম এটি তৈরি করেছিলেন। পিতলের এই যন্ত্রটি জয়পুরের প্রাক্তন মহারাজা দ্বিতীয় সওয়াই মানসিংহের সংগ্রহে আসে। রাজার মৃত্যুর পর তা এসেছিল স্ত্রী মহারানি গায়েত্রী দেবীর কাছে। কিন্তু, ভারতে ইংরেজদের আমলে তা তাদের সংগ্রহে চলে যায়। তার পর এটি প্রথমবারের জন্য নিলামের জন্য তোলা হচ্ছে। জানা যাচ্ছে, এই যন্ত্রে রয়েছে ৯৪টি শহরের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। এছাড়া রয়েছে ৩৮টি নক্ষত্রের নিখুঁত অবস্থান। যার ফলে যে কোনও মহাজাগতিক বস্তুর অবস্থান এখনও সঠিকভাবে নির্ণয় করা যায়।

এই যন্ত্রটি ৮.২ কিলোগ্রাম ওজনের এবং প্রায় ৪৬ সেন্টিমিটার উঁচু। জানা যাচ্ছে, নিলামে এর মূল্য ধরা হয়েছে প্রায় ১.৫ থেকে ২.৫ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার মূল ১৫ থেকে ২৫ কোটি টাকার মধ্যে। বিশেষজ্ঞদের মতে, বিরলতা ও ঐতিহাসিক গুরুত্বের কারণে এর দাম আরও বাড়তে পারে। এই নিলাম ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে বিশ্বজুড়ে সংগ্রাহক ও ইতিহাসবিদদের মধ্যে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188