Wednesday, July 1, 2026
HomeScrollভাঙবেন তবু মচকাবেন না! শুভেন্দুর শপথের পর বদলাল মমতার সোশ্যাল মিডিয়া বায়ো,...
Mamata Banerjee

ভাঙবেন তবু মচকাবেন না! শুভেন্দুর শপথের পর বদলাল মমতার সোশ্যাল মিডিয়া বায়ো, নেই ‘প্রাক্তন’ শব্দ

নতুন বায়োতে কী লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

কলকাতা: রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সোশ্যাল মিডিয়া বায়ো। ফেসবুক, এক্স এবং ইনস্টাগ্রাম, সব প্ল্যাটফর্মেই নিজের পরিচয়ে পরিবর্তন আনলেন তৃণমূল (TMC) সুপ্রিমো। তবে সেখানে ব্যবহার করা হয়নি ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ শব্দবন্ধ।

নতুন বায়োতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তিনি পশ্চিমবঙ্গের ১৫তম, ১৬তম ও ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী ছিলেন। পাশাপাশি উল্লেখ রয়েছে, তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। ভোটের ফল প্রকাশের পর তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, “তারা হারেননি, তাদের হারানো হয়েছে।” সেই আবহেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে রাজ্যপাল বিধানসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন।

তারপরও এতদিন পর্যন্ত মমতার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বায়োতে লেখা ছিল ‘Chief Minister of West Bengal’। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই সেই বায়ো বদল করা হয়।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের নজর কেড়েছে অন্য একটি বিষয়। নতুন পরিচয়ে কোথাও ‘Former Chief Minister’ বা ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ শব্দ ব্যবহার করেননি তৃণমূল নেত্রী। বরং তিন দফায় মুখ্যমন্ত্রী থাকার বিষয়টিকেই সামনে রেখেছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, এই বায়োর মধ্যেও ভবিষ্যতের রাজনৈতিক বার্তার ইঙ্গিত থাকতে পারে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO