Thursday, May 14, 2026
HomeScrollজঙ্গি হামলার আশঙ্কায় হাই অ্যালার্ট জারি দিল্লিতে!
Delhi

জঙ্গি হামলার আশঙ্কায় হাই অ্যালার্ট জারি দিল্লিতে!

কড়া নিরাপত্তায় বিজেপির সদর দফতর-সহ একাধিক এলাকা

ওয়েব ডেস্ক : জঙ্গি হামলার আশঙ্কা। দিল্লিজুড়ে (Delhi) জারি করা হল হাই অ্যালার্ট (High Alert)। এই খবর সামনে আসতেই শহরের একাধিক স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করেছে দিল্লি পুলিশ (Police) সহ অন্যান্য নিরাপত্তা সংস্থা। সূত্রের খবর, ভারতীয় জনতা পার্টির-র (BJP) দীনদয়াল উপাধ্যায় মার্গের সদর দফতর-সহ আশপাশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সশস্ত্র পুলিশ বাহিনী। গাড়িগুলিতে চলছে কড়া তল্লাশি। এছাড়াও, দিল্লির জনবহুল এলাকার নিরাপত্তার দিকে নজর রাখা হচ্ছে।

গোয়েন্দাদের আশঙ্কা, আত্মঘাতী হামলা, গাড়িতে বিস্ফোরক (IED) রেখে হামলা অথবা অন্য কোনওভাবে হামলা চালানো হতে পারে। সূত্রের খবর দিল্লির ব্যস্ত এলাকা ও গুরুত্বপূর্ণ দফতরগুলিকে নিশানা করা হতে পারে বলে সতর্কবার্তা পেয়েছেন গোয়েন্দারা। এর পরই রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি ভবন, রাজনৈতিক দলগুলির কার্যালয়, বাজার, পরিবহণ কেন্দ্র ও জনবহুল এলাকাগুলিতে শুরু হয়েছে জোর তল্লাশি। বোম্ব স্কোয়াড, স্নিফার ডগ ইউনিট এবং কুইক রিঅ্যাকশন টিমগুলিকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি সতর্ক অবস্থায় রাখা হয়েছে দমকল বিভাগকেও।

আরও খবর : পাটনায় ঝড়ের তাণ্ডব, মৃত ৩

পুলিশ (Police) সূত্রে খবর, সন্দেহজনক গতিবিধি, ফেলে রাখা বস্তু কিংবা স্পর্শকাতর এলাকায় দাঁড়িয়ে থাকা যানবাহনের উপর বিশেষ নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলার দিক থেকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত এলাকাগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় চলছে জোর তল্লাশি ও পরিচয় যাচাই অভিযান।

দিল্লির (Delhi) সমস্ত জেলা পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থা ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখার কথাও বলা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছেন শীর্ষ পুলিশ আধিকারিকরা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto