ওয়েবডেস্ক- ফের শহর কলকাতায় (kolkata) অগ্নিকাণ্ড (Fire)। তপসিয়া (Tapsia) আগুনের কবলে। জিজে খান রোডের (GJ Khan Road) একটি বহুতলে বিধ্বংসী আগুন লেগেছে বলে খবর। এই ভয়াবহ ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন।
তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে আশঙ্কা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটতে পারে।
আরও পড়ুন- সরকার বদল হতেই জট কাটল চিংড়িঘাটা মেট্রোর কাজের, বিরাট মন্তব্য অগ্নিমিত্রা পালের
অগ্নিদগ্ধদের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে নিয়ে যাওয়া হয় পাঁচজনকেই। হাসপাতালে মারা গেছেন দুজন। বাকি তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
স্থানীয় সূত্রে খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, উদ্ধারকাজে বেগ পেতে হয় দমকলকর্মীদের। তবুও ঝুঁকি নিয়ে একাধিক ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।







