Sunday, July 5, 2026
HomeScrollচিকেনস নেকের ১২০ একর জমি কেন্দ্রের হাতে তুলে দিল শুভেন্দু সরকার
Chicken’s Neck

চিকেনস নেকের ১২০ একর জমি কেন্দ্রের হাতে তুলে দিল শুভেন্দু সরকার

রাজ্যের অধীনে থাকা সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়কও কেন্দ্রের হাতে তুলে দিল শুভেন্দু

কলকাতা: নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে বিজেপি জিরো টলারেন্স নীতি নিয়েছে। রাজ্যের নতুন বিজেপি সরকার এসেই সীমান্ত সিল করার নির্দেশ দেওয়া হয়েছে।শুধু তাই নয়, কাঁটাতার দিতে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ইতিমধ্যে সেই কাজও শুরু হয়ে গিয়েছে। এরমধ্যেই উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেকে’র (Chicken’s Neck) নিরাপত্তা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের। জানা গিয়েছে, শিলিগুড়ি করিডোরের ১২০ একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত শুভেন্দু সরকারের।

চিকেনস নেক ঘিরে রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ ও চিন। ভৌগোলিক অবস্থানগত কারণে এলাকাটি অত্যন্ত সংবেদনশীল। গোয়েন্দা সূত্রে খবর, ভারতকে দুর্বল করতে বিভিন্ন জঙ্গি সংগঠনের নজরে রয়েছে শিলিগুড়ি করিডর। তিনটি দেশের সীমান্ত এক জায়গায় এসে মিশেছে। ই পথে অস্ত্রশস্ত্র, মাদক ও জাল নোট ভারতে পাচার করার ছক থাকে জঙ্গিদের। চিন-বাংলাদেশের নজরে রয়েছে এই এলাকা। অনুপ্রবেশ বড় একটা চ্যালেঞ্জ। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেকে’র নিরাপত্তা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের। জানা গিয়েছে, শিলিগুড়ি করিডোরের ১২০ একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত শুভেন্দু সরকারের।পূর্বতন তৃণমূল সরকারের আমলে এই জমি হস্তান্তর প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে ছিল বলে খবর। অবশেষে দেশের সুরক্ষার স্বার্থে রাজ্য সরকারের এহেন পদক্ষেপকে রাজনৈতিক মহল ‘মাস্টারস্ট্রোক’ বলেই মনে করছে।

আরও পড়ুন: ‘এদের বাড়বাড়ন্ত উপেক্ষা করা যায় না…’, পথকুকুরদের মামলায় একাধিক নির্দেশ শীর্ষ আদালতের

যে সমস্ত জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়া হচ্ছে তা আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি। শুধু জমি হস্তান্তরই নয়, দেশের সার্বিক সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্যের অধীনে থাকা সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়কও কেন্দ্রীয় সড়ক মন্ত্রকের (NHAI) হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, হাসিমারা–জয়গাঁও হয়ে ভারত-ভুটান সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ। বারাদিঘি–ময়নাগুড়ি–চ্যাংরাবান্ধা হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ। শিলিগুড়ি (দার্জিলিং মোড়)–কার্শিয়াং–দার্জিলিং পর্যন্ত সম্পূর্ণ সড়কপথ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet