HomeScrollআমেরিকাকে ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হল ইরান!
Iran

আমেরিকাকে ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হল ইরান!

পশ্চিম এশিয়ায় কি এবার শান্তি ফিরতে চলেছে?

ওয়েব ডেস্ক : গত ফেব্রুয়ারি থেকে উত্তপ্ত পশ্চিম এশিয়া। এর প্রভাব পড়েছে গোটা বিশ্বে। পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এর মাঝে আমেরিকাকে (America) সমৃদ্ধ ইউরেনিয়াম (Uranium) হস্তান্তর করতে রাজি হল ইরান (Iran)। মার্কিন দুই কর্তাকে উদ্ধৃত করে এমনটাই দাবি করল আমেরিকার সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’। বলে রাখা দরকার, যুদ্ধবিরতির জন্য ইরানকে বেশ কিছু শর্ত দিয়েছিল আমেরিকা। এর মধ্যে অন্যতম হল ইউরেনিয়াম হস্তান্তর।

ফলে প্রশ্ন উঠছে, পশ্চিম এশিয়ায় কি এবার শান্তি ফিরতে চলেছে? রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেছেন, যুদ্ধ বিরতির জন্য শান্তিচুক্তির বেশিরভাগটা মেনে নিয়েছে ইরান (Iran)। এর মাঝেই ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে এমন খবর প্রকাশ্যে এল।

আরও খবর : পাকিস্তানে রেললাইনে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ২৩, আহত বহু

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি নিয়ে এখনও আমেরিকা (America) ও ইরানের (Iran) মধ্যে বিস্তারিত আলোচনা হয়নি। এদিকে সম্প্রতি ইরানের সুপ্রিম লিডার জানিয়েছিলেন, ইরানের বাইরে যাবে না ইউরেনিয়াম। কিন্তু এর মাঝে হঠাৎ কী হল ইরানের? তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য বলছে, ইরানের কাছে প্রায় ৪০০ কিলোগ্রাম ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম (Uranium) রয়েছে। ইজরায়েলের কর্তাদের দাবি, ইরান যদি এই ইউরোনিয়াম পরিশোধন করে তাহলে একাধিক পরমাণু অস্ত্র তৈরি করা যাবে। যা বে ভয়াবহ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসফাহান পারমাণু কেন্দ্রে কেন্দ্রে ইরানের ইউরেনিয়াম মজুত রয়েছে। আর সেখানেই এবার হামলা চালাতে চাইছিল মার্কিন সেনা। তবে এর মাঝে, আমেরিকাকে নাকি ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হয়েছে তেহরান (Tehran)!

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News