Sunday, May 24, 2026
HomeScrollসুযোগ পেয়েই জাত চেনালেন শচীন পুত্র! অর্জুনের খেলা দেখে কী বললেন মাস্টার...
Arjun Tendulkar

সুযোগ পেয়েই জাত চেনালেন শচীন পুত্র! অর্জুনের খেলা দেখে কী বললেন মাস্টার ব্লাস্টার্স?

প্রত্যাশার ভার কাঁধে নিয়েই নিজের ক্রিকেট-পরিচয় গড়ে তোলার লড়াই চালিয়ে যাচ্ছেন অর্জুন তেণ্ডুলকর

ওয়েব ডেস্ক: বাবা শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। তাই প্রত্যাশার চাপও আকাশছোঁয়া। সেই চাপের ভার নিয়েই ধীরে ধীরে নিজের ক্রিকেট-পরিচয় গড়ে তোলার লড়াই চালিয়ে যাচ্ছেন অর্জুন তেণ্ডুলকর (Arjun Tendulkar)। সমালোচনা, ট্রোল, তুলনা— সবকিছুর মাঝেও থেমে যাননি তিনি। বরং নীরবে নিজের কাজ করে গিয়েছেন। আর সুযোগ পেয়ে শেষ পর্যন্ত দেখালেন, তিনি লড়াই ছাড়ার মানুষ নন।

চলতি আইপিএল (IPL 2026) মরশুমে প্রথম ১৩টি ম্যাচ বেঞ্চে বসেই কাটাতে হয়েছে অর্জুনকে। দলের একের পর এক হার দেখেছেন বাইরে বসে। অথচ সুযোগ পাননি একবারও। যেখানে সিনিয়র বোলাররা ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন, সেখানেও তাঁকে প্রথম একাদশে জায়গা দেওয়া হয়নি। কিন্তু তাতেও হতাশ না হয়ে দলের সঙ্গে থেকেছেন, সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন, নিজের প্রস্তুতি চালিয়ে গিয়েছেন।

আরও পড়ুন: কোথায় দেখা যাবে ফুটবল বিশ্বকাপ? অবশেষে কাটল জট, সামনে এল মেগা আপডেট

অবশেষে মরশুমের শেষ দিকে সুযোগ আসে। আর সেই সুযোগটাই কাজে লাগান অর্জুন। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) হয়ে খেলতে নেমে ৪ ওভারে ৩৬ রান দিয়ে তুলে নেন একটি গুরুত্বপূর্ণ উইকেট। যেখানে অন্য বোলাররা ওভারে ১১-১২ রান করে খরচ করছিলেন, সেখানে অর্জুন তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রিত বোলিং করেন। তাঁর নিখুঁত ইয়র্কার নজর কাড়ে ক্রিকেটপ্রেমীদের।

ছেলের পারফরম্যান্সে গর্বিত বাবা শচীনও সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেন। তিনি লেখেন, ক্রিকেটের প্রতি ভালোবাসা আর মাটিতে পা রেখে পরিশ্রম করার মানসিকতাই অর্জুনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অন্যদিকে বোন সারা তেণ্ডুলকর-ও ভাইয়ের পারফরম্যান্সে আবেগাপ্লুত। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আমার ভাই গোটা দুনিয়া জিতে নিতে পারে। যেভাবে তুমি চাপ সামলেছ, পরিশ্রম করেছ এবং ধৈর্য ধরেছ, তার জন্য আমি গর্বিত।’

উল্লেখ্য, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের অংশ ছিলেন অর্জুন। চলতি মরশুমে তাঁকে ৩০ লক্ষ টাকায় দলে নেয় লখনউ। দলের বহু ম্যাচে দর্শকাসনে দেখা গিয়েছে সারাকে। ভাই সুযোগ না পেলেও সমর্থনে কখনও ঘাটতি রাখেননি তিনি। নেটিজেনদের একাংশের মতে, চাইলে বাবার পরিচয়কে কাজে লাগিয়ে আরামদায়ক জীবন কাটাতে পারতেন অর্জুন। কিন্তু তিনি বেছে নিয়েছেন কঠিন পথ। মাঠে নেমে নিজের পরিচয় গড়ার লড়াই করছেন। আর সেই লড়াইয়ের মানসিকতাই মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D