Sunday, May 31, 2026
HomeScrollঅভিষেকের ঘটনায় প্রতিবাদ নেই দলের নেতাদের, ক্ষোভ উগরে দিলেন কুণাল
Abhishek Banerjee

অভিষেকের ঘটনায় প্রতিবাদ নেই দলের নেতাদের, ক্ষোভ উগরে দিলেন কুণাল

সরকারটা তৃণমূলের থাকলে এঁদেরই অনেকের বোলচাল অন্যরকম হত, বলেন কুণাল

ওয়েব ডেস্ক : শনিবার সোনারপুরে (Sonarpur) নিহত কর্মীর বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই ঘটনার নিন্দা করেছেন ‘ইন্ডিয়া’ জোটের শরিকরা। তবে তৃণমূল কংগ্রেসের (TMC) অন্যান্য নেতাদের এই ঘটনার তেমন প্রতিবাদ করতে দেখা যায়নি। তা নিয়ে এবার ক্ষোভ উগরে দিলেন বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “অভিষেকের উপর হামলার প্রতিবাদে অন্য দলের জাতীয়স্তরের নেতাদের পোস্টও দেখলাম। কিন্তু আমাদের দলের বহু সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, পদাধিকারী, প্রাক্তন সরকারি পদাধিকারীদের পোস্ট নজরে পড়ল না। অথচ সরকারটা তৃণমূলের থাকলে এঁদেরই অনেকের বোলচাল অন্যরকম হত। কারা দলের মঞ্চ ভাঙিয়ে নিজের কাজ করে গেল, এখন বুঝতে অসুবিধা হচ্ছে না। দাদা, অনুগামী, বস্, ভিডিও, সেলফি- এদের একাংশ কোথায়?”

আরও খবর : স্যালাইন-অক্সিজেনে আপাতত বাড়িতেই অভিষেক, ভাইপোর চিকিৎসা নিয়ে মুখ খুললেন মমতা

শনিবার সোনারপুরে (Sonarpur) নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে এসে জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এমনকি ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। সোখানে চরম হেনস্থার শিকার হন তিনি। অভিষেককে সেখান থেকে পুলিশি নিরাপত্তায় বের করে আনা হয়। সেখান থেকে সোজা বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সেখান থেকে তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে হাসাপাতলে তরফ থেকে জানানো হয়, অভিষেকের চোট তেমন গুরুতর নয়। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। প্রাথমিক চিকিৎসা শেষে ওষুধ দেওয়া হয়।

তবে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাতে ভর্তি করা না হয়, তার জন্য হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভয় দেখানো হচ্ছে।” এর পরে অভিষেককে কালীঘাটের বাড়িতে নিয়ে আসা হয়েছে। এই ঘটনার নিন্দা করেছেন রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল সহ ইন্ডিয়া জোটের অন্যান্য নেতারা। তবে তৃণমূলের অনেক নেতা এই ঘটনার প্রতিবাদ না করায় ক্ষোভ উগরে দিলেন কুণাল ঘোষ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO