Tuesday, June 2, 2026
HomeScrollঝটিকা দিল্লি সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু
Suvendu Adhikari

ঝটিকা দিল্লি সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু

মঙ্গলবার রাজধানীতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে শুভেন্দুর বৈঠক

কলকাতা: মন্ত্রিসভার সম্প্রসারণের ২৪ ঘণ্টার মধ্যেই ঝটিকা সফরে দিল্লি (Delhi) যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নিলেও এখনও তাঁদের মধ্যে দফতর বণ্টন হয়নি। কে কোন দায়িত্ব পাবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সেই আবহেই মঙ্গলবার রাজধানীতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে শুভেন্দুর বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে।

বিজেপি সূত্রের খবর, দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা হতে পারে। মন্ত্রিসভার দফতর বণ্টন এবং প্রশাসনিক রূপরেখা নিয়ে সেখানে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিল্লিতে একটি বিশেষ বৈঠকেও তাঁর যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছে। যদিও ওই বৈঠকের বিষয়বস্তু এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: পুজোর সময় কলকাতায় মোদি-শাহ-রাজনাথ? দুর্গোৎসবকে বিশ্বমঞ্চে তুলে ধরার ভাবনা বিজেপির

মঙ্গলবার সকালেই সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে ‘জনতার দরবার’ কর্মসূচিতে অংশ নেন শুভেন্দু। এরপর তাঁর তারকেশ্বর যাওয়ার কথা রয়েছে। সেখানে পুজো দেওয়ার পাশাপাশি প্রশাসনিক বৈঠকও করবেন তিনি। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য বাংলা সফর এবং তারকেশ্বরে সভার প্রস্তুতি নিয়েও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ২০৮ আসন নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। ৯ মে ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে প্রথম দফায় শপথ নেন আরও পাঁচ মন্ত্রী। সোমবার লোকভবনে দ্বিতীয় দফায় ৩৫ জন মন্ত্রীর শপথের মাধ্যমে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০-এ। তবে দপ্তর বণ্টন এখনও চূড়ান্ত না হওয়ায় শুভেন্দুর দিল্লি সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO