Thursday, June 4, 2026
HomeBig newsশওকতের বাড়িতে এনআইএ-র হানা!

শওকতের বাড়িতে এনআইএ-র হানা!

এই মুহূর্তে কোথায় প্রাক্তন তৃণমূল বিধায়ক?

দক্ষিণ ২৪ পরগনা: রাজনৈতিক জল্পনার আবহেই প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) বাড়িতে পৌঁছল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ-NIA)। বৃহস্পতিবার ভোরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ক্যানিংয়ের জীবনতলার বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। শুধু বাড়িই নয়, শওকতের ঘনিষ্ঠ মহল ও দলীয় কার্যালয় সংলগ্ন এলাকাতেও খোঁজখবর নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।

তদন্তকারী সংস্থার এই পদক্ষেপ ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। কারণ, বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নেওয়ার পর তাঁর সঙ্গে শওকত মোল্লার যোগাযোগ হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল। তার মধ্যেই এনআইএ-র এই তৎপরতা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন: ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী, কবে থেকে মিলবে স্বস্তি?

সূত্রের খবর, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়ায় ভোটের আগে ঘটে যাওয়া বিস্ফোরণ মামলার তদন্তেই শওকত মোল্লার বাড়িতে যায় এনআইএ। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাড়ি ঘিরে তল্লাশি চালানো হয়। তদন্তকারীরা শওকতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বলেও জানা গিয়েছে। তবে তল্লাশির সময় প্রাক্তন বিধায়ক বাড়িতে ছিলেন না বলে খবর।

একই সঙ্গে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া গ্রামেও পৌঁছয় এনআইএ-র একাধিক দল। বিস্ফোরণ মামলায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের বাড়ি, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া গাড়ির মালিকের বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়।

উল্লেখ্য, গত ১৮ মার্চ গভীর রাতে দক্ষিণ বামুনিয়ার একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। তদন্তে উঠে আসে, নিহত ব্যক্তি তৃণমূলের বুথ সভাপতি মসিউর রহমান। সেই মামলার তদন্তভার বর্তমানে এনআইএ-র হাতে রয়েছে।

শওকত মোল্লার অনুপস্থিতি ঘিরেও শুরু হয়েছে জল্পনা। তিনি কোথায় রয়েছেন, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি পরিবারের সদস্যরাও। এনআইএ-র তরফে অবশ্য এখনও পর্যন্ত তল্লাশি নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D