কলকাতা: সম্প্রতি কলকাতার ‘হ্যাশট্যাগ’-এ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ্যে এল ‘নেভারমাইন্ড’(Nevermind) ছবির পোস্টার(Poster launch)। লিজেন্ডারি গায়িকা ঊষা উত্থুপের(Singer Usha Uthup) উপস্থিতিতে উন্মোচিত হলো এই ছবির প্রথম ঝলক।‘ভাবনা আজ ও কাল’(Bhavna Aaj O Kal)প্রযোজিত এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta) ও অমর্ত্য রায়(Amartya Ray)। অভিনেত্রী চৈতি ঘোষাল(Chaiti Ghoshal এবার ক্যামেরার পিছনে, পরিচালক হিসেবে এটিই তাঁর প্রথম কাজ। নিয়ন আলোয় ঘেরা রাতের শহর, আর সেই শহরের বুকে লুকিয়ে থাকা কিছু না বলা গোপন সত্যি—এই প্রেক্ষাপটেই আসছে নতুন বাংলা ছবি ‘নেভারমাইন্ড’। আগামী ৩ জুলাই ছবিটি মুক্তি পাবে।

ঋতুপর্ণা এখানে ত্রিনা লাহিড়ী চরিত্রে, যিনি মুক্তি বা ‘রিডেম্পশন’ খুঁজছেন। অন্যদিকে, অমর্ত্য অভিনয় করছেন জুড নামে এক রহস্যময় বার গায়কের চরিত্রে। ছবির গল্প আবর্তিত হয়েছে একদিনের অস্থিরতাকে কেন্দ্র করে, যেখানে শহরের ভিড়ে অপরিচিত কিছু মানুষ একে অপরের মুখোমুখি হয়। পানশানায় ঋতুপর্ণার মুখোমুখি চৈতি পুত্র! পরিচালক চৈতি ঘোষালের কথায়, “এটি আমার প্রথম পরিচালিত ছবি, আর আমি এমন একটি দল পেয়েছি যা যেকোনো নির্মাতার স্বপ্নের মতো”।
ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রূপম ইসলাম(Rupam Islam ), যা এই ছবিকে এক অন্য মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে। চিত্রনাট্য লিখেছেন সম্রাট ও মিতালি ঘোষাল। এছাড়া ছবিতে অভিনয় করেছেন অনুশা বিশ্বনাথন, সুভাশিষ মুখোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত এবং সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের মতো শক্তিশালী কলাকুশলীরা। এই ছবিতে ঋতুপর্ণাকে এক্কেবারে চেনা বাণিজ্যিক ছকের বাইরে, অত্যন্ত পরিণত ও ভিন্ন একটি লুকে দেখা যাবে, যা নায়িকার অনুরাগীদের জন্য এক মস্ত বড় চমক হতে চলেছে।
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানালেন, “বর্তমান বাংলা সিনেমার ভিড়ে ‘নেভারমাইন্ড’ সত্যিই অনন্য। বিশেষ করে নতুন প্রজন্মের (জেন-জি) কথা মাথায় রেখেই পার্ক স্ট্রিটের প্রেক্ষাপটে এই মিউজিক্যাল ড্রামাটি তৈরি করা হয়েছে”। অভিনেতা অমর্ত্য রায়ের মতে, এই ছবির পেছনে রয়েছে অনেকের রক্তজল করা পরিশ্রম, যা এখন দর্শকদের জন্য নিবেদিত।
পরিচালক চৈতি ঘোষাল আরও জানান, চিত্রগ্রাহক গোপী ভগত থেকে সম্পাদক অর্ঘ্যকমল মিত্র—প্রত্যেকের দক্ষতায় ‘নেভারমাইন্ড’ একটি বিশ্বমানের অভিজ্ঞতার কাছাকাছি পৌঁছাতে পেরেছে। ‘ভাবনা আজ ও কাল’ প্রযোজিত এই ছবিটির মুক্তি পাওয়ার কথা আগামী ৩ জুলাই, ২০২৬। মানবিক আবেগ এবং সম্পর্কের টানাপোড়েনে মোড়া এই সিনেমাটি দেখার অপেক্ষায় এখন কলকাতার সিনেপ্রেমীরা।







