Saturday, June 6, 2026
HomeBig newsআর কয়েকঘন্টা, ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি ১০ জেলায়
Weather Forecast

আর কয়েকঘন্টা, ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি ১০ জেলায়

কালবৈশাখীর দাপটে তছনছ হবে কোন কোন এলাকা? দেখুন আবহাওয়ার মেগা পূর্বাভাস

কলকাতা: শুক্রবার ভোরের বৃষ্টিতে (Heavy Rainfall) শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে সাময়িক স্বস্তি মিললেও ভ্যাপসা গরমের দাপট এখনও অব্যাহত। তবে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির (Thunderstorm) সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস (Weather Forecast) জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী বৃহস্পতিবারও কলকাতায় (Kolkata Weather) ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সাতটি জেলায় তুলনামূলক বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এই জেলাগুলিতে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। এর মধ্যে নদিয়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও আগামী কয়েকদিন কমবেশি বৃষ্টিপাত চলবে। তবে তাতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরও পড়ুন: পুলিশের জালে ‘মাছ চোর’ শওকত মোল্লা! কী বললেন দিলীপ ঘোষ?

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) বৃষ্টির দাপট আরও বাড়তে চলেছে। আগামী মঙ্গলবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত ও ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম হতে পারে। তবুও বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদদের মতে, উত্তরপ্রদেশের পূর্বাংশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি উত্তরবঙ্গ ও সংলগ্ন বিহারের উপরও আরেকটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়েই ঝড়বৃষ্টি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini