Sunday, June 14, 2026
HomeScrollবিদেশের মাটিতে ভারতীয় যুবকের সঙ্গে মর্মান্তিক ঘটনা
London

বিদেশের মাটিতে ভারতীয় যুবকের সঙ্গে মর্মান্তিক ঘটনা

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : বিদেশের মাটিতে ফের মৃত্যু হল আরও এক ভারতীয়র (Indian)। এমনই চাঞল্যকর ঘটনা ঘটে গেল লন্ডনে (London)। ওই যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

ব্রিটেন পুলিশ সূত্রে খবর, মৃত ওই ভারতীয় যুবকের নাম গুরভেজ সিং (২৬)। পশ্চিম লন্ডনের সাউথহলে ডর্মার্স ওয়েলস লেনের সংযোগস্থলে ওই ভারতীয় যুবকের উপর হামলা চালিয়েছিল ওই দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই ওই যুবক লুটিয়ে পড়ে বলে খবর।

আরও খবর : মৃত্যুর ৪ মাস পর আলি খামেনেইয়ের শেষকৃত্য! প্রয়াত সুপ্রিম নেতার অন্ত্যোষ্টিক্রিয়া কবে? জানিয়ে দিল ইরান

এই ঘটনার পর দ্রুত খবর দেওয়া হয়েছিল পুলিশে (Police)। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন বলে খবর। তবে প্রাণ হারাননি তিনি। তাঁকে ভর্তি রাখা হয়েছে হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

তবে কী কারণে ভারতীয় (Indian) যুবককে খুন করা হল, সে বিষয়ে কিছু জানা যায়নি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। এই ঘটনায় প্রথমে গ্রেফতার করা হয়েছিল সাতজনকে। তবে পরে তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়। সব দিক খতিয়ে দেখে তদন্ত করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা (Investigator)।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d