Saturday, June 20, 2026
HomeScrollআজ থেকেই ঢুকছে কিষান সম্মান নিধি যোজনার টাকা! আপনার নাম আছে তো?...
PM Kisan Samman Nidhi Yojna

আজ থেকেই ঢুকছে কিষান সম্মান নিধি যোজনার টাকা! আপনার নাম আছে তো? কীভাবে যাচাই করবেন?

এই প্রকল্পের অধীনে বছরে ৩টি সমান কিস্তিতে মোট ৬,০০০ টাকা দেওয়া হয়

ওয়েব ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Sammannidhi Yojna) ২৩তম কিস্তির টাকা দেওয়া শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার হুগলির তারকেশ্বর থেকে আনুষ্ঠানিকভাবে দেশের কোটি কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে পাঠানো হয়। কেন্দ্রীয় সরকারের এই কৃষক কল্যাণ প্রকল্পের আওতায় এবারও সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হয়েছে।

দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে চালু হয়েছিল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের অধীনে বছরে তিনটি সমান কিস্তিতে মোট ৬,০০০ টাকা দেওয়া হয়। প্রতিটি কিস্তির পরিমাণ ২,০০০ টাকা। ইতিমধ্যেই ২২টি কিস্তির টাকা কৃষকদের হাতে পৌঁছেছে। শনিবার জারি হল ২৩তম কিস্তি। এবারের কিস্তি বিতরণের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, এই প্রথম পশ্চিমবঙ্গের মাটি থেকে পিএম কিষান প্রকল্পের অর্থ জারি করা হল। এর আগে দেশের বিভিন্ন রাজ্য থেকে এই প্রকল্পের কিস্তি প্রকাশ করা হলেও বাংলায় এই অনুষ্ঠান আগে কখনও হয়নি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাতে কী কী উপহার তুলে দিলেন মুখ্যমন্ত্রী?

কীভাবে দেখবেন আপনার নাম সুবিধাভোগীর তালিকায় আছে কি না?

  • প্রথমে পিএম কিষানের সরকারি ওয়েবসাইটে যেতে হবে
  • সেখানে ‘Beneficiary List’ অপশনে ক্লিক করে রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক এবং গ্রামের নাম নির্বাচন করতে হবে
  • এর পর ‘Get Report’ বাটনে ক্লিক করলেই সংশ্লিষ্ট গ্রামের সম্পূর্ণ সুবিধাভোগীর তালিকা দেখা যাবে
  • সেই তালিকায় নিজের নাম খুঁজে নিতে পারবেন আবেদনকারী।
  • শুধু নাম থাকলেই হবে না, টাকা পাওয়ার ক্ষেত্রে আরও কিছু বিষয় নিশ্চিত করতে হবে। ওয়েবসাইটের ‘Know Your Status’ অপশনে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজের আবেদন সংক্রান্ত তথ্য দেখা যাবে।
  • সেখানে e-KYC, Land Seeding এবং Aadhaar Bank Account Seeding-এর পাশে ‘YES’ লেখা রয়েছে কি না তা পরীক্ষা করে দেখা প্রয়োজন। তিনটি ক্ষেত্রেই ‘YES’ থাকলে কিস্তির টাকা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

কোন কারণে আটকে যেতে পারে ২,০০০ টাকা?

কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী কয়েকটি শর্ত পূরণ না হলে কিস্তির টাকা অ্যাকাউন্টে নাও পৌঁছতে পারে। যেমন

  • সমস্ত সুবিধাভোগীর জন্য e-KYC বাধ্যতামূলক করা হয়েছে। এটি সম্পূর্ণ না থাকলে টাকা আটকে যেতে পারে।
  • যেসব কৃষকের জমির নথি সরকারি ডেটাবেসে যাচাই হয়নি, তাঁদের নাম সুবিধাভোগীর তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।
  • যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষানের টাকা আসে, সেটি আধারের সঙ্গে লিঙ্ক থাকা এবং National Payments Corporation of India-এর মাধ্যমে ম্যাপ করা বাধ্যতামূলক। এই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে অর্থ স্থানান্তরে সমস্যা হতে পারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto