Tuesday, June 30, 2026
HomeScrollডিম ছোড়া রুখতে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের, রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ
Calcuutta High Court

ডিম ছোড়া রুখতে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের, রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ

এই ধরনের ঘটনা রুখতে অবিলম্বে কার্যকর গাইডলাইন তৈরি করতে হবে এবং সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে জানাল আদালত

কলকাতা: রাজ্যে রাজনৈতিক সভা ও কর্মসূচিতে ডিম ছোড়ার ঘটনা বেড়ে যাওয়ায় এবার কঠোর অবস্থান নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালত রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশ দিয়েছে, এই ধরনের ঘটনা রুখতে অবিলম্বে কার্যকর গাইডলাইন তৈরি করতে হবে এবং সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।

আদালতের পর্যবেক্ষণ, শুধু দু’একজনকে গ্রেফতার করলেই সমস্যার সমাধান হবে না। সমাজে সচেতনতা তৈরি করা এবং আগেভাগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। আদালত আরও জানায়, রাজনৈতিক উত্তেজনার সময় সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি, কেউই যেন হামলার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: হোমস্টেতে তরুণীর রহস্যমৃত্যু, ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার প্রেমিক

শুনানিতে রাজ্যের পক্ষ থেকে বলা হয়, অভিযোগ না পেলে পদক্ষেপ নেওয়া কঠিন। অন্যদিকে মামলাকারীর আইনজীবীর দাবি, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে এবং এই ধরনের ঘটনা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়ও ঘটছে, যা উদ্বেগজনক।

সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত স্পষ্ট নির্দেশ দেয় ডিম ছোড়ার মতো “প্রতিবাদী হিংসা” বন্ধে একটি নির্দিষ্ট নীতি বা গাইডলাইন তৈরি করতে হবে। পাশাপাশি রাজ্যকে বর্তমান পরিস্থিতি নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্টও আদালতে জমা দিতে হবে।

এই নির্দেশকে কেন্দ্র করে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক প্রতিবাদে সহিংসতার প্রবণতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO