Friday, July 17, 2026
HomeScrollদেশের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Hydrogen Train

দেশের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

হরিয়ানার জিন্দ-সোনিপত রুটে চলবে অত্যাধুনিক ট্রেন

ওয়েব ডেস্ক : দেশের রেল পরিবহণে নতুন অধ্যায়ের সূচনা হল। শুক্রবার ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের (Hydrogen Train) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হরিয়ানার জিন্দ-সোনিপত রুটে চলবে এই বিশেষ ট্রেন। এর মাধ্যমে পরিবেশবান্ধব রেল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের অল্প কয়েকটি দেশের তালিকায় জায়গা করে নিল ভারত (India)।

এই ট্রেনে প্রচলিত ডিজেল ইঞ্জিনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি। হাইড্রোজেন থেকে বিদ্যুৎ উৎপাদন করে ট্রেনটি (Hydrogen Train) চলবে এবং এর একমাত্র প্রত্যক্ষ নির্গমন হবে জলীয় বাষ্প। ফলে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই উদ্যোগ।

আরও খবর : জন্ম-মৃত্যুর নথিভুক্তিতে কড়াকড়ি বাড়াতে নতুন বিল আনছে কেন্দ্র

ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করা হয়েছে। হাইড্রোজেন সংরক্ষণ, জ্বালানির ব্যবহার এবং পুরো পরিচালন ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বিশেষ মনিটরিং প্রযুক্তিও রাখা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

ভারতীয় রেলের সবুজ জ্বালানি ব্যবহারের লক্ষ্য পূরণে এই প্রকল্পকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সফলভাবে এই পরিষেবা চালু হলে আগামী দিনে দেশের আরও বিভিন্ন রুটে হাইড্রোজেনচালিত ট্রেন (Hydrogen Train) চালানোর পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে পরিচ্ছন্ন শক্তি ও আধুনিক রেল প্রযুক্তিতে ভারতের সক্ষমতাও বিশ্বমঞ্চে আরও শক্তিশালীভাবে তুলে ধরবে এই উদ্যোগ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot