HomeScrollগাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ!
Gaighata

গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ!

রাতের অনুষ্ঠান থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ কিশোরী, সকালে দেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত এলাকা

ওয়েব ডেস্ক: রাতের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না একাদশ শ্রেণির ছাত্রীর। রবিবার সকালে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় (Gaighata) এক প্রতিবেশীর বাড়ির বাথরুমের সামনে থেকে উদ্ধার হল ওই কিশোরীর ক্ষতবিক্ষত দেহ। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় মৃতার এক আত্মীয়কে আটক করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাইঘাটা থানা এলাকার বাসিন্দা ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে পড়ত। শনিবার রাতে পরিবারের সঙ্গে গাইঘাটা বাজার এলাকায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়েছিল সে। রাত সাড়ে ১১টা নাগাদ একটি ফোন আসার পর অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যায় কিশোরী। তারপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও খবর : এক চালায় লক্ষ্মী-সরস্বতী-নারায়ণ, ১৬৪ বছরের ঐতিহ্য! হাড়দার মেলায় একটিমাত্র জিলিপির দোকান ঘিরেই যত আকর্ষণ

পরিবারের এক সদস্যের কথায়, রাতে কিশোরীর সঙ্গে দেখা হয়েছিল তাঁর। বাড়ি ফিরে যাওয়ার কথা বলা হলেও সে জানায়, বান্ধবীর সঙ্গে পরে ফিরবে। এরপর আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকালে প্রতিবেশীর বাড়িতে দেহ পড়ে থাকার খবর আসতেই শোকস্তব্ধ হয়ে পড়ে পরিবার।

বাড়ির বাথরুমের সামনে কিশোরীর দেহ দেখতে পান প্রতিবেশীরা। দেহের অবস্থা ঘিরে ধর্ষণ ও খুনের অভিযোগ সামনে এসেছে। তবে ঠিক কীভাবে কিশোরীর মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি তদন্ত শুরু করেছেন আধিকারিকরা। মৃতার এক আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News