ওয়েব ডেস্ক : পাথরের হামানদিস্তা দিয়ে একের পর এক সাত জনকে খুন। বেঙ্গালুরুতে (Bengaluru) হাড়হিম করা ঘটনা। মৃতদেহগুলিকে গাড়িতে তুলে বেঙ্গালুরু শহরের নিকটবর্তী নন্দী পাহাড়ের কাছে বিভিন্ন জায়গায় ফেলে দেয় আততায়ী। নিহতদের মধ্যে রয়েছেন আততায়ীর স্ত্রী, সাত বছরের এক নাবালক, এবং স্ত্রীয়ের পরিবারের একাধিক সদস্য। আততায়ী একজন ট্যাক্সিচালক। নাম ইন্দুশেখর। নিখোঁজের নামে করা এক ডায়েরির ভিত্তিতে পুলিশ তদন্ত নামে। প্রথমে নিহত সাত বছরের নাবালকের দেহ উদ্ধার করা হয় নন্দী পাহাড় এলাকা থেকে।
আরও খবর : ভোটের দিনক্ষণ তৈরির নিয়মে বদল নির্বাচন কমিশনের! একক দায়িত্বে আর থাকছেন না মনীশ গর্গ
কোন আক্রোশ থেকে এ ভাবে পরপর সাত জনকে নৃশংস ভাবে খুন। পুলিশের প্রাথমিক অনুমান ট্যাক্সিচালক ইন্দুশেখর তাঁর স্ত্রীয়ের কাজে বিরক্ত ছিলেন। সমস্ত ঘরোয়া বিষয়ে ইন্দুশেখরের স্ত্রী তাঁর বাবা-মাকে টেনে আনতেন বলে অভিযোগ। এ নিয়ে দু’জনের মধ্যে বচসা লেগেই থাকত। ইন্দুশেখর প্রথমে তাঁর স্ত্রী সুনীতাকে খুন করেন। পরে স্ত্রীয়ের পরিবারের লোকজনকে বাড়িতে নিমন্ত্রণ করেন। বাড়িতে ডেকে ঘরে থাকা পাথরের হামানদিস্তাকে খুনের অস্ত্র হিসেবে ব্যবহার করেন ইন্দু। জেরায় ট্যাক্সিচালক ইন্দুশেখর খুনের কথা স্বীকার করেছেন।
প্রথমে স্ত্রী সুনীতা, শাশুড়ি রূপবতী, দুই শ্যালক শিবকুমার এবং শঙ্কর, শ্যালকের দুই স্ত্রী দিব্যা এবং নলিনী, এভাবেই পরপর ৬জন ইন্দুশেখরের শিকার হন। পরে শ্যালক শঙ্করের সাত বছরের সন্তানকে খুন করেন ইন্দুশেখর।







