ওয়েব ডেস্ক : কালীপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে যাত্রীদের যাতে যাতায়াতে কোনও সমস্যা না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা কলকাতা মেট্রোর। আগামী রবিবার উত্তর-দক্ষিণ এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোপথে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা। সকাল থেকেই শুরু হবে পরিষেবা। রাতেও মিলবে বাড়তি মেট্রো।
উত্তর-দক্ষিণ মেট্রো (নোয়াপাড়া-শহিদ ক্ষুদিরাম)
কালীপুজোর দিন এই রুটে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৫২টি মেট্রো চলবে।
নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো: সকাল ৭টা ৫৪ মিনিট।
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো: সকাল ৮টা।
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৮টা।
মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৮টা।
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো: রাত ১০টা ৪০ মিনিট।
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ১১টা।
ইস্ট-ওয়েস্ট মেট্রো (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ)
আরও খবর : বাবা মায়ের মধ্যে ইগোর লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হয় সন্তান: বিচারপতি অরিন্দম মুখার্জি
এই রুটে মোট ১২৩টি মেট্রো চলবে। আপ লাইনে ৬১টি এবং ডাউন লাইনে ৬২টি ট্রেন চালানো হবে।
হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো: সকাল ৮টা।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো: সকাল ৮টা ২ মিনিট।
হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো: রাত ১১টা।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো: রাত ১১টা।
নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো
এই রুটে রবিবারের স্বাভাবিক সময়সূচি মেনেই মোট ৭৮টি মেট্রো চলবে। আপ ও ডাউন লাইনে ৩৯টি করে ট্রেন থাকবে।
নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো: সকাল ৯টা ১৮ মিনিট।
নোয়াপাড়া থেকে শেষ মেট্রো: রাত ৯টা।
বিমানবন্দর থেকে প্রথম মেট্রো: সকাল ৯টা ৪০ মিনিট।
বিমানবন্দর থেকে শেষ মেট্রো: রাত ৯টা ৪০ মিনিট।
তবে কালীপুজোর দিন নিউ গড়িয়া-বেলেঘাটা এবং জোকা-বিবাদী বাগ মেট্রোপথে পরিষেবা বন্ধ থাকবে।







