HomeScrollহু হু করে নামবে তাপমাত্রা! কালীপুজোর পরেই কি বাংলায় জাঁকিয়ে বসবে শীত?...
Weather Update

হু হু করে নামবে তাপমাত্রা! কালীপুজোর পরেই কি বাংলায় জাঁকিয়ে বসবে শীত? জানাল হাওয়া অফিস

কলকাতা: কালীপুজোর আগে আবহাওয়া নিয়ে স্বস্তির খবর দক্ষিণবঙ্গবাসীর জন্য। উৎসবের আনন্দে বৃষ্টির কারণে আপাতত বড়সড় কোনও বাধার আশঙ্কা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৭ ও ৮ নভেম্বর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। আবহাওয়া থাকবে শুষ্ক। ফলে নিশ্চিন্তে প্যান্ডেল হপিং এবং কালীপুজোর আনন্দে সামিল হতে পারবেন সাধারণ মানুষ।

তবে উৎসব শেষ হতেই আবহাওয়ার কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৯ ও ১০ নভেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

যে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার মধ্যে আছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ। বিশেষ করে ১০ নভেম্বর কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। যদিও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত নেই।

অন্যদিকে, ধীরে ধীরে নামতে শুরু করতে পারে রাতের তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১-২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।

ফলে ভোর ও রাতের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। সব মিলিয়ে কালীপুজোয় বৃষ্টির আশঙ্কা কম থাকলেও উৎসবের পরেই বিক্ষিপ্ত বৃষ্টি এবং তাপমাত্রা কমার পূর্বাভাস রয়েছে। ভাইফোঁটার পরিকল্পনা থাকলে আবহাওয়ার আপডেটে নজর রাখা জরুরি।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News