ওয়েব ডেস্ক: বৃহস্পতির গোচরে ভাগ্যবদলের ইঙ্গিত! আগামী ৭৫ দিন আর্থিক উন্নতি, চাকরিতে পদোন্নতির সম্ভাবনা ৫ রাশির। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে দেবগুরু বলা হয়। জ্ঞান, শিক্ষা, বিবাহ ও সৌভাগ্যের কারক হিসেবে পরিচিত এই গ্রহের রাশি পরিবর্তনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন জ্যোতিষীরা। তাঁদের দাবি, বৃহস্পতির নতুন অবস্থানের প্রভাবে পাঁচটি রাশির জাতক–জাতিকাদের জীবনে আসতে পারে ইতিবাচক পরিবর্তন। বিশেষ করে কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে।
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কিরামের মতে, ২০২৬ সালের ৩১ অক্টোবর বৃহস্পতি কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে। এই গোচরের ফলে মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক ও ধনু রাশির জাতক-জাতিকারা বিশেষভাবে উপকৃত হতে পারেন বলে মনে করা হচ্ছে।
মেষ: কর্মক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ আসতে পারে। বাড়তে পারে দায়িত্ব। ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় কোনও চুক্তি আর্থিক লাভের পথ খুলে দিতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজও সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্কট: আর্থিক দিক থেকে সময়টি অনুকূল হতে পারে। উপার্জনের নতুন পথ খুলতে পারে। আয় বৃদ্ধি এবং পারিবারিক ক্ষেত্রে সুখ-শান্তি বজায় থাকার সম্ভাবনার কথাও বলছেন জ্যোতিষীরা।
সিংহ: বৃহস্পতির গোচরে সিংহ রাশির জাতকদের কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি, সম্মান ও প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরাও লাভবান হতে পারেন। বিনিয়োগ থেকেও আর্থিক লাভের ইঙ্গিত রয়েছে।
বৃশ্চিক: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে উন্নতির অপেক্ষায় রয়েছেন, তাঁদের জন্য সময়টি অনুকূল হতে পারে। ব্যবসাতেও লাভের মুখ দেখতে পারেন জাতক-জাতিকারা। তবে সাফল্যের জন্য পরিশ্রম চালিয়ে যেতে হবে।
ধনু: চাকরি ও ব্যবসা—দুই ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা রয়েছে। আয় বাড়ার পাশাপাশি আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হতে পারে। সঞ্চয় বৃদ্ধির সুযোগও তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে জ্যোতিষশাস্ত্রের এই ভবিষ্যদ্বাণীগুলি প্রচলিত বিশ্বাস ও গ্রহের অবস্থানভিত্তিক ব্যাখ্যার উপর নির্ভরশীল। বাস্তবে সাফল্য নির্ভর করে ব্যক্তির পরিশ্রম, সিদ্ধান্ত এবং পরিস্থিতির উপর।







