Friday, May 1, 2026
Homeভোট দিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ

ভোট দিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ

ওয়েবডেস্ক- কালীগঞ্জ উপ নির্বাচনে (Kaligunge By Election) ভোট (Vote) দিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ (Alifa Ahmed)। পলাশী মীরা বালিকা বিদ্যানিকেতনের (Palashi Mira Girl’s School) বুথে (Booth) ভোট দিলেন আলিফা। সকাল থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে কালীগঞ্জে উপ নির্বাচন পর্ব চলছে। কড়া নিরাপত্তায় (Strict Security) চলছে ভোট গ্রহণ।

ভোটদানের পর আলিফা বলেন, আমরা শুধু ২টি রাজনৈতিক দলের বিরুদ্ধেই লড়াই করছি না, লড়াইটা আবহাওয়ার বিরুদ্ধেও । চেষ্টা করছি যাতে ভোটের শতাংশ আরও বাড়ানো যায়। বৃষ্টির কারণেই বুথে মানুষজন কম আসেন। শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এর জন্য কমিশনেক ধন্যবাদ। সবাইকে বলব নির্ভয়ে ভোট দিন। বিজেপি অভিযোগ তুলছে বুথে এজেন্ট দিতে পারছে না। এটা তাদের ব্যর্থতা।

পাশাপাশি এদিন বড়চাঁদঘর উচ্চ বিদ্যালয়ের ৪৫ নম্বর বুথে নিজের ভোট দিলেন কালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন আহমেদ। ভোটদান পর্ব সেরে তিনি বলেন, আবহাওয়া খুবই ভালো, কালীগঞ্জ কৃষিপ্রধান অঞ্চল তাই বৃষ্টি হচ্ছে, এটা ভালো। নিরাপত্তাও ভালো আছে। ভোট শান্তিপূর্ণ হবে।

আরও পড়ুন- ভোটে জিততে প্রথম প্রায়োরিটি কী? জানিয়ে দিলেন আলিফা

আলিফা প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যা। বাবার প্রয়াণের পরেই শূন্য হয়ে পড়ে কালীগঞ্জ বিধানসভার আসনটি। বাবার আসনে আলিফাকে প্রার্থী করেছে তৃণমূল।

এদিন ৩০৯ টি বুথে আড়াই লক্ষেরও বেশি ভোটার ভোটদান করবে। মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৮৯৪। পুরুষ ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৬০৮। মহিলা ভোটার ১ লক্ষ ২৩ হাজার ২৮২। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪ জন। মোট ১৬২টি ভোট গ্রহণ কেন্দ্রে ৩০৯ টি বুথে ভোটগ্রহণ চলবে। ২৩ জুন ভোট গণনা।

কালীগঞ্জ ব্লকের মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা -১৫। তবে  বিধানসভার নিরিখে ১৩ টি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হবে। এই ১৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১ টি শাসক দলের দখলে আছে, দুটি বিরোধীদের। বিজেপির ১, সিপিএমর ১। কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির মোট আসন ৪৫। তার মধ্যে তৃণমূলের দখলে ৩৮, সিপিএমের ৫ ও বিজেপির ২টি।

দেখুন ভিডিও-

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188