Tuesday, June 9, 2026
HomeScrollকুলতলিতে স্বস্তির নিঃশ্বাস, গ্রাম থেকে জঙ্গলে ফিরল বাঘ

কুলতলিতে স্বস্তির নিঃশ্বাস, গ্রাম থেকে জঙ্গলে ফিরল বাঘ

ওয়েবডেস্ক: কুলতলিতে (Kultali) স্বস্তির নিঃশ্বাস। গ্রাম থেকে অবশেষে জঙ্গলে (Forest) ফিরল বাঘ (Tiger)। গত ২৪ ঘণ্টা ধরে বাঘটি আশেপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। ভয়ে দুচোখের পাতা এক করতে পারেনি গ্রামের মানুষ। বন দফতর (Forest Department) ও পুলিশের তরফে স্থানীয় মানুষকে বার বার সতর্ক করা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া গ্রামবাসীদের বাইরে বের হতে নিষেধ করা হয়।

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলতলির (Kultali) দেউলবাড়ি (Deulbari) রবিবারও রাত পাহারার ব্যবস্থা করা হয়। এদিন দুপুরে ভাটার সময় চরের মাটি পরীক্ষা করে, সেখানে বাঘের পায়ের ছাপ মেলে।

বনকর্মীদের অনুমান, নদী পেরিয়ে সম্ভবত জঙ্গলে চলে গিয়েছে বাঘটি।

আরও পড়ুন: ১৪ এপ্রিল আম্বেদকরের জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা কেন্দ্রের

শনিবার সন্ধ্যায় মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল দিয়ে বাঘকে লোকালয়ের দিকে আসতে দেখেন এক মৎস্যজীবী। খবর পেয়ে গোটা গ্রামের মানুষ আতঙ্কে সিঁটিয়ে ছিল। দেখা মেলে পায়ের দাগের। খবর যায় বন দফতর ও পুলিশে। বাঘটিকে ধরার জন্য তিনটি খাঁচা পাতা হয়। বাড়ানো হয় নজরদারি।

রবিবার সকালে কুলতলি থানার পুলিশ গ্রামের মানুষজনকে নদী বাঁধের উপরে আসতে নিষেধ করেন। পাশাপাশি গ্রামের পাশেই একটি ধান খেতে ফেন্সিং করা হয়। সেখানে বাঘের কোনও হদিশ মেলেনি বলে বন দফতর। ফেন্সিংয়ের পাশে প্রায় ৩০০ মিটার পর পুকুরপাড়ে বাঘের পায়ের ছাপ পাওয়া যায়।

বন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, লোকালয় সংলগ্ন এলাকায় বাঘ ঢুকে পড়েছে বলে খবর পেয়ে শনিবার রাতেই সেখানে চলে যান তারা।

রবিবার সকাল পর্যন্ত তল্লাশি চালানো হয়। দশ বিঘা জমি জাল দিয়ে ঘিরে ফেলেন বনকর্মীরা। পরে ওই এলাকা থেকে কিছুটা দূরে অন্য একটি জায়গায় বাঘের পায়ের ছাপ পাওয়া যায়।

বনকর্মীরা অনুমান, নদীতে জোয়ার এসে যাওয়ার পরে বাঘটি নদী পেরিয়ে জঙ্গলে চলে গিয়েছে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188