Tuesday, June 16, 2026
Homeবিনোদনভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের চরিত্রে এবার সইফ

ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের চরিত্রে এবার সইফ

ওয়েব ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা সইফ আলি খানকে(Saif Ali Khan) এবার এক ওয়েব সিরিজে ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের(First Election Commissioner of India Sukumar Sen) চরিত্রে পর্দায় দেখা যাবে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর(First Prime Minister of India Jawaharlal Nehru) সময় কিভাবে দেশের নির্বাচনী প্রক্রিয়া সামলে ছিলেন একজন বাঙালি তা নিয়েই এই ওয়েব সিরিজ তৈরি হতে চলেছে। ভারত স্বাধীন হওয়ার দু’বছর পর ১৯৫১ সালে প্রথমবার গণতান্ত্রিক উপায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই গুরুদায়িত্ব পালন করেছিলেন প্রথমবার সুকুমার সেন। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য সাধন করা হয়েছিল। নেহেরু আমলে দেশের প্রথম নির্বাচন-প্রক্রিয়া কিভাবে সামাল দিয়েছিলেন এই বঙ্গসন্তান সেই কাহিনী নিয়ে ‘নেটফ্লিক্স’ এ আসতে চলেছে এই ওয়েব সিরিজ। প্রসঙ্গত, জানুয়ারি মাসে সইফের উপর হামলা কান্ডের জেরে এই সিরিজের শুটিং শুরু করা যায়নি।

আরও পড়ুন:জালিয়াতির মামলায় মহেশ বাবুকে ইডির তলব!

রবিবার মুম্বই শহরের বাল্লার্ড এস্টেটের এক হোটেলে শুরু হয়েছে এই সিরিজের শুটিং। এই পিরিওড ড্রামা পরিচালনা করছেন রাহুল ঢোলাকিয়া(Rahul Dholakia)। আগামী কয়েক সপ্তাহ ধরে মুম্বইয়ের বিভিন্ন লোকেশনে এই শুটিং চলবে। এই সিরিজে সইফ ছাড়াও দীপক ডোবরিয়াল, প্রতীক গান্ধীকেও দেখা যাবে। এটা সুকুমার সেনের বায়োপিক বলা যেতে পারে।


স্মৃতির অতলে চলে যাওয়া এক বাঙালিকে নিয়ে তৈরি এই সিরিজ সম্পর্কে দর্শকদের অন্যরকম কৌতুহল আছে বলেই নির্মাতারা মনে করেন। সুকুমার সেনের যেমন প্রশাসনিক দক্ষতা ছিল,সেই সঙ্গে তিনি একজন গণিতজ্ঞ ছিলেন। এ বিশাল কর্মযজ্ঞ সারা ভারতে ‘বর্ধমানের ভূমিপুত্র’ কিভাবে সামলে ছিলেন সেটাই পর্দায় ফুটিয়ে তুলবেন শর্মিলা- পতৌদি পুত্র তথা বলিউডের নামজাদা অভিনেতা সইফ আলি খান।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO