HomeScrollতিব্বতে ভূমিকম্পে মৃত অন্তত ১৬, আহত ৬৫
Earthquake

তিব্বতে ভূমিকম্পে মৃত অন্তত ১৬, আহত ৬৫

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭। চিনের নাগকু শহরের বাকেন কাউন্টিতে এই ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ভূমিকম্প মোকাবিলা দফতর।

ওয়েব ডেস্ক : চিনের স্বশাসিত তিব্বতে ভূমিকম্পে (Earthquake) কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬৫ জন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭। চিনের নাগকু শহরের বাকেন কাউন্টিতে এই ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ভূমিকম্প মোকাবিলা দফতর।

বৃহস্পতিবার রাত প্রায় ১০টা ৩৩ মিনিট নাগাদ ভূমিকম্পটি হয়। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বাকিরা সামান্য আঘাত পেয়েছেন। ভূমিকম্পের জেরে ৩৩০টিরও বেশি বাড়ি ভেঙে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার কাজ চলছে। পাশাপাশি শুরু হয়েছে উদ্ধার ও ত্রাণের কাজ।

আরও খবর : রাজার কবর ঘিরে শত শত খুলি, মাথায় ভয়ংকর আঘাতের চিহ্ন! প্রাচীন মিশরে নরবলির তত্ত্বে জোরালো ইঙ্গিত

চিনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, শুক্রবার ভোর থেকেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছতে শুরু করেছে। প্রশাসনের তরফে পাঠানো হয়েছে ১,০০০টি প্রি-ফ্যাব্রিকেটেড বাড়ি, ৩,২০০টিরও বেশি তাঁবু । পাশাপাশি পাঠানো হচ্ছে কম্বল, পোশাক-সহ দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণ বিলির পাশাপাশি পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসাব পাওয়া যায়নি।

[youtube-feed feed=1]
Read More

Latest News