HomeBig newsধেয়ে আসছে ঘূর্ণিঝড়! বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘিরে বাড়ছে উদ্বেগ
Cyclone Arnab

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘিরে বাড়ছে উদ্বেগ

অক্টোবরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল নিয়ে ভিন্ন ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া মডেল। বাংলায় এর কতটা প্রভাব পড়বে

ওয়েব ডেস্ক : পুজো শেষ। এবার কি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের (Cyclone) পালা? অক্টোবরের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘অর্ণব’। ওড়িশা উপকূলে ঝড়টি আছড়ে পড়তে পারে জানা যাচ্ছে। তবে অন্ধ্রপ্রদেশ উপকূলেও আছড়ে পড়তে পারে। ফলে শেষ পর্যন্ত ঝড় তৈরি হবে কি না, আর হলেও তার গতিপথ কোন দিকে থাকবে, তা এখনও স্পষ্ট নয়।

আবহাওয়া দফতরের সূত্রে খবর, থাইল্যান্ড উপকূলের দিক থেকে আসা একটি ঘূর্ণাবর্ত বর্তমানে আন্দামান সাগর এলাকায় রয়েছে। সেটি শুক্রবার থেকে শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে অনুকূল পরিস্থিতি পেলে শক্তি বাড়াতে পারে এই নিম্নচাপ। মার্কিন আবহাওয়া মডেল জিএফএসের পূর্বাভাস অনুযায়ী, ২৩ অক্টোবর নিম্নচাপ তৈরি হয়ে ২৫ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে । ২৭ অক্টোবর রাতে ওড়িশার ভুবনেশ্বরের কাছাকাছি সেটি প্রবেশ করতে পারে।

আরও খবর : কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী তালিকায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলররা? অনন্যা-জুঁইকে ঘিরে জল্পনা, কী বলছে দুই শিবির?

তবে এখনই ঘূর্ণিঝড় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর সময় আসেনি। ভারতের মৌসম ভবন এখনও শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথাই জানিয়েছে। নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে, কোন দিকে এগোবে এবং কোথায় স্থলভাগে প্রবেশ করবে, তা পরবর্তী কয়েক দিনের পরিস্থিতির উপর নির্ভর করছে।

অক্টোবর ও নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ থাকে। তাই সম্ভাব্য এই নিম্নচাপের দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। ঝড় তৈরি হলে বঙ্গেও তার প্রভাব পড়তে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News