Wednesday, July 1, 2026
HomeScrollআপনারা যদি সব কিছু ছিনতাই করেন, হজম করব না : মমতা
Mamata Banerjee

আপনারা যদি সব কিছু ছিনতাই করেন, হজম করব না : মমতা

"আমি চুপচাপ থাকব, এটা আমার দুর্বলতা নয়", বললেন মমতা

ওয়েব ডেস্ক : বুধবার সকালেই উত্তাল হল রাজ্য-রাজনীতি। কারণ এদিন সকালে ভোটকুশলী সংস্থা আইপ্যাক (I-PAC)-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দফতরে একযোগে অভিযান চালালেন ইডি (ED) আধিকারিকরা। তবে সব থেকে অবাক করা বিষয় ছিল, দুই জায়গাতেই সকালেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে বেশ কিছু গুরুত্ব নথি তাঁর সঙ্গে নিয়ে যান তিনি। এ নিয়ে মমতা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমি সৌজন্যতা দেখাব। চুপচাপ থাকব। এটা আমার দুর্বলতা নয়। কিন্তু যদি আপনারা এ ভাবে সব কিছু ছিনতাই করেন। আমি হজম করব না।”

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “কী ভাবে ওরা এটা করতে পারে! আমি যদি ওদের দফতরে তল্লাশি চালাই! সেটা কি ঠিক হবে? মনে রাখবেন এক তরফা কিছু হয় না। আমি এখনও চুপ করে আছি। সহ্য করছি। এতো লোকের মৃত্যুর পরও, এতো অত্যাচারের পর চুপ করে আছি। আর আপনারা সব সীমা পার করে দিয়েছেন। আমাদের এসআইআর নথি নিয়েছেন। প্রার্থী তালিকা নিয়েছেন। আগামীর রাজনৈতিক রণকৌশল নিয়েছেন। আপনারা প্রতীকের বাড়িতে যা করেছেন, এখানে এসেও তাই করেছেন। প্রতীক না আসা পর্যন্ত আমি এখানেই থাকব।”

আরও খবর : “গায়ের জোরে বাংলা দখল চাইছে,” ফের বিজেপিকে তোপ মমতার

মমতা বিজেপিকে (BJP) আক্রমণ করে অভিযোগ করেছেন, ‘এজেন্সি লাগিয়ে আপনারা নথি লুঠ করেছেন। আমাদের ভোটার লুঠ করছেন। বাংলাকে লুঠ করছেন। এতে করে আপনাদেরই ক্ষতি। আসন শূন্যে নেমে যাবে। প্রধানমন্ত্রী দয়া করে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলান।’

মমতা এদিন আরও বলেছেন, ‘গায়ের জোরে বাংলা দখল চাইছে। রাজনৈতিক ভাবে লড়াইয়ের চ্যালেঞ্জ। ভোট চুরি করে, তথ্য চুরি করে জিততে চাইছে। বিকেল চারটের সময় সব জেলার ব্লকে ব্লকে প্রতিবাদ।’ এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল চারটে থেকে প্রতিটি ব্লকে ব্লকে এবং ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ মিছিল বের করার কথা জানিয়েছেন মমতা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO