Saturday, May 16, 2026
HomeBig newsকাঁদবে না, সভা থেকে কাকে বললেন অভিষেক?
Abhishek Banerjee

কাঁদবে না, সভা থেকে কাকে বললেন অভিষেক?

'পদ্মফুল উপড়ে ফেলা হবে' মালদা থেকে হুঙ্কার অভিষেকের

ওয়েবডস্ক-  মৌসম বেনজির নূরের (Mousam Benazir Noor) তৃণমূল (TMC) থেকে কংগ্রেসে (Congress) যোগদানের আবহেই আজ মালদায় সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । মালদা (Malda) থেকেই পরিযায়ীদের পাশে থাকার বার্তা দিয়েই আজ মালদা থেকে গর্জে উঠলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ শানিয়ে তিনি বলেন, এবার খেলা হবে না, পদ্মফুল উপড়ে ফেলা হবে। বাংলাদেশি বলে যারা দাগিয়েছে তাদের উপড়ে ফেলা হবে। চলবে না অন্যায়, চলবে না কোনও ফন্দি। এবার জনগণের আদালতে হতে হবে বন্দি। চতুর্থবার ভোটে জিতে এসে কর্মসংস্থান করব। বিজেপিকে কোনও জমি ছাড়া হবে না, হুঙ্কার অভিষেকের। মালদহে এবার ১২-০ করতে হবে। ফেব্রুয়ারি মাসে আবার আসব।

বিধানসভা নির্বাচনকে (2026 Assembly Election) পাখির চোখ করে একের পর এক সভা করে চলেছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ইতিমধ্যেই বারুইপুর, বীরভূম, উত্তর দিনাজপুরের ইটাহার, আজ মালদার পর কাল নদিয়ার তাহেরপুরে সভা করবেন অভিষেক। এবার শাসক দলের কাছে ভোটের প্রধান ইস্যু বাংলার পরিযায়ী শ্রমিকের উপর নির্যাতন। বাংলায় কথা বললেই কেন নির্যাতন, এই প্রশ্ন তুলে গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পর ভোটের আগে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার দিয়ে তাদের সঙ্গে কথা বলছেন অভিষেক। মালদা থেকেও একইভাবে আশ্বাসবানী সহ প্রতিশ্রুতি শোনা গেল তার মুখে। সভায় আসা এক পরিযায়ীদের (Migrant Worker) সঙ্গে কথা বলতে গিয়ে নিদের দুর্দশায় অভিষেকের সামনে কেঁদে ফেলেন একজন। অভিষেক জিজ্ঞাসা করে, আপনার বাড়ির জন্য কোনও আবেদন করেছিলেন কিনা। কী কী সুবিধা পেয়েছে, বা কী থেকে এখনও পর্যন্ত বঞ্চিত রয়েছেন, সব নিয়েই তিনি কথা বলেন।

আরও পড়ুন-  কর্মসংস্থান বাংলাতেই করব! পরিযায়ী শ্রমিকদের বিরাট আশ্বাস অভিষেকের

অভিষেককে বলতে শোনা যায়, রাজ্য সরকার পাশে আছে, যত সম্ভব ততটা সরকার করবে। সব তথ্য আমি জেনে নেব, কোনও চিন্তার কারণ নেই। অভিষেক বলেন, ছেলের পড়াশোনা শেষ হলে, রাজ্য সরকার থেকে ছেলের চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। অভিষেক বলেন, আমাদের সরকার দানবিক নয়, আমাদের সরকার মানবিক। ও এখন ক্লাস  টেন- এ পড়ছে, দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা হয়ে গেলে, যতদূর ও পড়াশোনা করতে চায় করুক। এর আমি যোগাযোগ করে ওর কাগজ আনিয়ে নিয়ে আমি নিজে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব।

আমাদের রাজ্য সরকার যত দ্রুত সম্ভব আপনার ছেলের চাকরির ব্যবস্থা করে। সেই সঙ্গে অভিষেক আরও একবার বলেন, আপনারা একদম চিন্তা করবেন না। সব ব্যবস্থা করে দেব, তুমি শক্ত থেকো কেঁদো না, এই কথা দিতে হবে।’

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto