HomeBig newsকালীপুজোয় বাড়তি মেট্রো! সকাল ৭টা ৫৪ মিনিট থেকে পরিষেবা, রাত ১১টা পর্যন্ত...
Kolkata Metro Special Services on Kali Puja

কালীপুজোয় বাড়তি মেট্রো! সকাল ৭টা ৫৪ মিনিট থেকে পরিষেবা, রাত ১১টা পর্যন্ত ট্রেন, দেখে নিন সম্পূর্ণ সময়সূচি

উত্তর-দক্ষিণ ও ইস্ট-ওয়েস্ট মেট্রোয় বাড়তি ট্রেন, নোয়াপাড়া-বিমানবন্দর রুটে রবিবারের সূচি মেনেই চলবে পরিষেবা

ওয়েব ডেস্ক : কালীপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে যাত্রীদের যাতে যাতায়াতে কোনও সমস্যা না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা কলকাতা মেট্রোর। আগামী রবিবার উত্তর-দক্ষিণ এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোপথে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা। সকাল থেকেই শুরু হবে পরিষেবা। রাতেও মিলবে বাড়তি মেট্রো।

উত্তর-দক্ষিণ মেট্রো (নোয়াপাড়া-শহিদ ক্ষুদিরাম)

কালীপুজোর দিন এই রুটে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৫২টি মেট্রো চলবে।

নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো: সকাল ৭টা ৫৪ মিনিট।
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো: সকাল ৮টা।
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৮টা।
মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৮টা।
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো: রাত ১০টা ৪০ মিনিট।
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ১১টা।

ইস্ট-ওয়েস্ট মেট্রো (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ)

আরও খবর : বাবা মায়ের মধ্যে ইগোর লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হয় সন্তান: বিচারপতি অরিন্দম মুখার্জি

এই রুটে মোট ১২৩টি মেট্রো চলবে। আপ লাইনে ৬১টি এবং ডাউন লাইনে ৬২টি ট্রেন চালানো হবে।

হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো: সকাল ৮টা।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো: সকাল ৮টা ২ মিনিট।
হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো: রাত ১১টা।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো: রাত ১১টা।

নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো

এই রুটে রবিবারের স্বাভাবিক সময়সূচি মেনেই মোট ৭৮টি মেট্রো চলবে। আপ ও ডাউন লাইনে ৩৯টি করে ট্রেন থাকবে।

নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো: সকাল ৯টা ১৮ মিনিট।
নোয়াপাড়া থেকে শেষ মেট্রো: রাত ৯টা।
বিমানবন্দর থেকে প্রথম মেট্রো: সকাল ৯টা ৪০ মিনিট।
বিমানবন্দর থেকে শেষ মেট্রো: রাত ৯টা ৪০ মিনিট।

তবে কালীপুজোর দিন নিউ গড়িয়া-বেলেঘাটা এবং জোকা-বিবাদী বাগ মেট্রোপথে পরিষেবা বন্ধ থাকবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News