Sunday, April 12, 2026
HomeScrollকুম্ভমেলায় কত লোক মারা গিয়েছে কেউ জানে না, যোগীকে আক্রমণ মমতার

কুম্ভমেলায় কত লোক মারা গিয়েছে কেউ জানে না, যোগীকে আক্রমণ মমতার

কলকাতা: প্রয়াগরাজে পদপিষ্টের (Prayagraj) ঘটনায় মৃত ৩০। আহত একাধিক। ঘটনায় এই তথ্যই প্রকাশ্যে এনেছিল যোগী আদিত্যনাথের সরকার। এবার মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য বাজেটের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘কেউ জানে না কুম্ভমেলায় কত মানুষের মৃত্যু হয়েছে।’

এদিন বিধানসভায় ছিল বাজেট পেশ। বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয় মুখ্যমন্ত্রী। বলেন, কেন্দ্রীয় সরকার কথায় কথায় কমিশন গঠন করে। বাংলায় কমিশন পাঠায়। কুম্ভমেলায় এত বড় ঘটনা ঘটে গেল। এতগুলো কমিশন তৈরি হল। বানতলাকাণ্ডে কমিশন গড়ে দিল। এখানে পাঠিয়ে দিল। এ আবার কেমন আচরণ? ‘

আরও পড়ুন: একজোট জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন ও প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কুম্ভে কত লোক মারা গিয়েছেন কেউ জানেন না। আপনাদের কোনও তথ্য আছে? নেই। কারণ সাংবাদিকদের সেখানে ২৪ ঘণ্টা পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকী সেখানে ইনএমনকী সেখানে ইন্টারনেটও ব্লক করে দেওয়া হয়েছিল। আগুনও লেগেছিল। ওরা কুম্ভ কুম্ভ করে অনেক প্রচার করেছে। কিন্তু সেভাবে ব্যবস্থা করতে পারেনি। আগে তো ভালোভাবে ব্যবস্থা করা দরকার। যেভাবে আমরা গঙ্গাসাগরে করে থাকি।’

পাশাপাশি,সাধারণ মানুষকে ব্রাত্য করে ভিআইপিদের জন্য বাড়তি ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী বলেন, ‘গঙ্গাসাগরে আমরা কখনও পূণ্যস্নানের দিন যাই না। কারণ তখন সাধারণ মানুষের ভিড় থাক। তাদের জন্য আগে ব্যবস্থা রাখা দরকার। কিন্তু কুম্ভে ভিভিআইপিদের ব্যবস্থ… কিন্তু কুম্ভে ভিভিআইপিদের ব্যবস্থা ভালো করা হয়েছে। কমন লোকদের জন্য সুবিধা নেই।’

মহাকুম্ভ মেলায় একাধিক মৃতদেহ লোপাটের অভিযোগ এনে বলেছেন, ‘আমি টিভিতে দেখলাম। লক্ষ লক্ষ জুতো তুলে নিয়ে যাচ্ছে গাড়িতে করে। যখন জুতো তুলছে তখন বলছিল, দেখো দেখো ডেডবডি ভাসিয়ে দিচ্ছে। কত ডেডবডি ভাসিয়ে দিয়েছে নদীতে তা তো আমি জানি না।’

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto