Wednesday, August 12, 2026
Home“আরও অনেক টার্গেট বাকি,” ইরানে হামলার পর ফের হুমকি ট্রাম্পের!

“আরও অনেক টার্গেট বাকি,” ইরানে হামলার পর ফের হুমকি ট্রাম্পের!

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধে (Israel-Iran War) এবার সরাসরি জড়িয়ে পড়ল পশ্চিমী ‘সুপারপাওয়ার’ আমেরিকা (USA)। শনিবার ইরানের তিনটি পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়ে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে মার্কিন সেনা। শনিবারই নিজস্ব সোশ্যাল মিডিয়ায় একথা নিশ্চিত করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই পোস্টে একইসঙ্গে তিনি জানান যে, এখন শান্তির সময়। এর কয়েকঘন্টা পরেই জাতির উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি কী বার্তা দিলেন? চলুন বিস্তারে জেনে নেওয়া যাক।

ইরানে হামলার পর জাতির উদ্দেশে ভাষণের শুরুতেই ট্রাম্প মার্কিন সেনার প্রশংসা করে বলেন যে, বিশ্বের আর কোনও দেশ এই কাজ করতে পারত না। এরপরই তিনি সরাসরি ইরানকে নিশানা করে দেশটিকে পশ্চিম এশিয়ার ‘গুণ্ডা’ বলে কটাক্ষ করেন। এরপরই ট্রাম্প বলেন, “এবার ইরানকে শান্তিস্থাপন করতেই হবে। যদি না করে, আগামী দিনে আরও বড় হামলা হবে। আমাদের জন্য সেটা আরও সহজ হবে।”

আরও পড়ুন: যুদ্ধে নামলেন ট্রাম্প! ইরানের ৩ পরমাণু ঘাঁটি গুঁড়িয়ে দিল মার্কিন সেনা

সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আগেই ইরানে হামলার বিবরণ দিয়েছিলেন ট্রাম্প, তবে রবিবারের ভাষণে আরও বিস্তারিতভাবে বিষয়টিকে জানালেন তিনি। ট্রাম্প বলেন, “গত আট দিনে আমরা যে বিপর্যয় দেখেছি, তার চেয়ে আরও অনেক বড় কিছু হবে। মনে রাখবেন, আরও অনেক ‘টার্গেট’ বাকি রয়েছে। আজ যে হামলাগুলি হয়েছে, সেগুলি সবচেয়ে কঠিন এবং সবচেয়ে প্রাণঘাতী ছিল। কিন্তু যদি দ্রুত শান্তিস্থাপন না-করা হয়, আমরা অন্য ‘টার্গেট’-এও সমান দক্ষতায় হামলা চালাব। সেগুলি হবে নির্ভুল এবং দ্রুত।”

একইসঙ্গে ‘বন্ধু’ ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুকে (Benjamin Netanyahu) ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের ভাষণে ট্রাম্প বলেন, “আমি নেতানিয়াহুকে ধন্যবাদ জানাতে চাই। আমরা যে ভাবে দল হিসাবে কাজ করেছি, সে ভাবে হয়তো আর কেউ কখনও করেনি। ইজরায়েলের উপর যে হুমকি রয়েছে, তা মুছে দিতে আমরা কাজ করেছি। ইজরায়েলের সেনাবাহিনী অসাধারণ কাজ করেছে।”

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor