Wednesday, March 25, 2026
HomeScroll৬ মাসে বাতিল আড়াই কোটি আধার, কাদের কার্ড নিষ্ক্রিয় করল UIDAI?
Adhaar Card

৬ মাসে বাতিল আড়াই কোটি আধার, কাদের কার্ড নিষ্ক্রিয় করল UIDAI?

শেষ ৬ মাসে তার প্রায় দ্বিগুণ কার্ড বাতিল হয়েছে বলে দাবি রিপোর্ট

কলকাতা: মাত্র ৬ মাসে প্রায় আড়াই কোটি আধার (Adhaar Card) নম্বর নিষ্ক্রিয় করেছে কেন্দ্র। সাম্প্রতিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। UIDAI (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া) জানিয়েছে, মূলত মৃত ব্যক্তিদের আধার নম্বরই এই পর্যায়ে বাতিল বা নিষ্ক্রিয় করা হয়েছে।

২০১১ সালে আধার চালুর পর থেকে ২০২৫ পর্যন্ত মোট যত আধার নিষ্ক্রিয় হয়েছিল, শেষ ৬ মাসে তার প্রায় দ্বিগুণ কার্ড বাতিল হয়েছে বলে দাবি রিপোর্টে। আগে একটি আরটিআইয়ের জবাবে UIDAI জানিয়েছিল, ১৪ বছরে মাত্র প্রায় ১.১৫ কোটি আধার নিষ্ক্রিয় করা হয়েছিল—যা দেশের মৃত্যুহারের তুলনায় অনেক কম।

আরও পড়ুন: সোনার দামে রেকর্ড, অব্যাহত রুপোর দামে ঊর্ধ্বগতি

এই বৈষম্যের বিষয়টি সামনে আসার পরই দ্রুত নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া জোরদার করা হয়। সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্র জানিয়েছে, গত ৬ মাসে প্রায় আড়াই কোটি মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে।

কর্তৃপক্ষের মতে, মৃত ব্যক্তির আধার সক্রিয় থাকলে অপব্যবহারের ঝুঁকি থাকে। আধার নাগরিকত্বের প্রমাণপত্র না হলেও, বিভিন্ন সরকারি পরিষেবা ও নথি তৈরির ক্ষেত্রে এটি বহুল ব্যবহৃত। তাই তথ্যভান্ডার হালনাগাদ রাখতে মৃতদের আধার নিষ্ক্রিয় করার ওপর জোর দেওয়া হয়েছে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot