Friday, June 5, 2026
HomeScrollহিন্দুশাস্ত্র মতে মহাকুম্ভের পুণ্যস্নান অতি পবিত্র, জানুন এর পিছনে আসল ব্যাখ্যা

হিন্দুশাস্ত্র মতে মহাকুম্ভের পুণ্যস্নান অতি পবিত্র, জানুন এর পিছনে আসল ব্যাখ্যা

লখনউ: প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা (Mahakumbh Mela)। কুম্ভমেলা হিন্দুধর্মের (Hinduism) একটি গুরুত্বপূর্ণ  তীর্থযাত্রা এবং উৎসব। এর সঙ্গে জড়িয়ে আছে পুণ্যস্নান (holy bath) । এই স্নান অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।

ধর্মীয় বিশ্বাস (Religious Beliefs) অনুযায়ী সব পাপ ধুয়ে যায় এই পবিত্র স্নানে। মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে আসে তখন সেই তিথিকে বলে মকর সংক্রান্তি। পৌষ মাসের শেষ দিন এই বিশেষ তিথি।

হিন্দু ধর্মাবলম্বীদের এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথির সঙ্গেই জড়িয়ে কুম্ভ স্নান। দেশ-বিদেশ থেকে কয়েক কোটি মানুষের সমাগম হয় এই মহাধর্মীয় উৎসবকে কেন্দ্র করে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এদিন, দেবতা, দানব, কিন্নর, মানব সবাই গঙ্গাস্নানের পুণ্যলাভ করতে চান।

ত্রিবেণীসঙ্গমে এদিন কয়েক লক্ষের ভক্তের সমাগম হয়। প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগে অর্ধকুম্ভ আয়োজিত হয়৷। প্রতি বারো বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জ্বয়িনী ও নাসিকে আয়োজিত হয় পূর্ণকুম্ভ৷

হিন্দুধর্মে এই স্নানকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এই মাহেন্দ্রক্ষণে স্নান করলে পাপ মোচন হয় বলেই মনে করেন হিন্দুধর্মালম্বীরা। ত্রিবেণীর এই সঙ্গমে পুণ্যস্নান পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। কথিত আছে, সহস্র অশ্বমেধ যজ্ঞ ও শত বাজপেয় যজ্ঞ করলে  যে ফল মেলে, এ ছাড়াও আরও অনেক পুণ্যের যোগফল একবার কুম্ভস্নান।  মকর সংক্রান্তির দিন গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমে স্নান করলে কেবল পাপের নাশই হয় না, পুণ্যও অর্জন হয়।

আরও পড়ুন: রুদ্রাক্ষের মালা, গেরুয়া পোশাক, মহাকুম্ভে এসে স্টিভ জোবসের স্ত্রী লরেন থেকে ‘কমলা’  

জীবনকে শুদ্ধ করে, আত্মাকে শান্তি এবং সৌভাগ্য লাভের দিকে অগ্রসর করে। এমন বিশ্বাস আছে যে, এই দিন গঙ্গাস্নান করলে সাত জন্মের কল্যাণ হয়।

এই স্নানের অপর নাম ‘শাহী স্নান, যার নামের অর্থ হল ‘রাজকীয় স্নান’। সাধু এবং তপস্বীরা, বিশেষ করে নাগা সাধুরা এই দিনগুলিতে প্রথমে স্নান করেন। তারা হাতি, ঘোড়া এবং রথে চড়ে বিশাল মিছিলে আসে, এটিকে রাজকীয় দেখায়। প্রাচীনকালে, এমনকি রাজারাও  ঋষিদের সঙ্গে দিতেন।

কুর্ম পূরাণ মতে ৪ টি কুম্ভ মর্ত্যে আয়োজিত হয়। আর শেষ ৮ কুম্ভ স্বর্গে। প্রচলিত বিশ্বাস অনুসারে প্রতি ১৪৪ বছরে আসে মহাকুম্ভ। ৪ বছরে হয় কুম্ভ, ৬ বছরে হয় অর্ধকুম্ভ, ১২ বছরে পূর্ণ কুম্ভ, আর ১৪৪ বছরে মহাকুম্ভ। এই ১৪৪ বছরের মহাকুম্ভ অতি বিরল সংযোগে হয়। আর ২০২৫ সালের মহাকুম্ভ সেই পূর্ণকুম্ভ। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D