Friday, June 5, 2026
HomeScrollযে কারণে রেশন ব্যবস্থা, সেই সুবিধা কি বিপিএল শ্রেণীর মানুষ পাচ্ছেন? সুপ্রিম...

যে কারণে রেশন ব্যবস্থা, সেই সুবিধা কি বিপিএল শ্রেণীর মানুষ পাচ্ছেন? সুপ্রিম প্রশ্ন

নয়াদিল্লি: যে কারণে রেশন ব্যবস্থা (Ration system) , সেই সুবিধা কি বিপিএল (BPL) শ্রেণীর মানুষ পাচ্ছেন? প্রশ্ন সুপ্রিম কোর্টের (Supreme Court)। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারগুলির জন্য যে সুবিধা এই ব্যবস্থা মারফত দেওয়ার কথা, তা কিভাবে অযোগ্যদের পকেটে ঢুকছে? রেশন ব্যবস্থা সম্পর্কে এমনই গুরুতর প্রশ্ন তুললেন বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant) ও বিচারপতি এন কোটেশ্বর সিং- (Justice N Koteshwar Singh) এর ডিভিশন বেঞ্চ।

এদিনের শুনানিতে অভিযোগ, বহু পরিযায়ী শ্রমিক (migrant workers) রেশনের যে সুবিধা পাওয়ার যোগ্য, তা পাচ্ছেন না। উল্লেখ্য, কোভিড-১৯-এর সময় পরিযায়ী শ্রমিকদের সংকটের পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত মামলা চলছে সুপ্রিম কোর্টে।

প্রকৃত বিপিএল পরিবারের পরিবর্তে কি করে সেই সুবিধা এমন লোকের পকেটে ঢুকছে, যাদের তা প্রাপ্য নয়? আমরা এত কার্ড ইস্যু করেছি বলেই দায় সারছে রাজ্যগুলি।

আরও পড়ুন: মহাকাশে সুনীতাদের সতেজ রাখত গুঁড়ো দুধ, মুরগির মাংস

তাদের রাজ্যের ‘পার ক্যাপিটা ইনকাম’ কতটা বেড়েছে, তার পরিসংখ্যান হাজির করে উন্নয়নের খতিয়ান দাখিল করতে ব্যস্ত ওইসব রাজ্য।

সেখানে বিপিএল রেশনগ্রহীতার সংখ্যা কত জিজ্ঞেস করলে বলা হচ্ছে ৭৫ শতাংশ। এই তথ্য যাচাই হবে কিভাবে? সেই বিতর্ক থেকেই যাচ্ছে। আদালত চায় প্রকৃত প্রাপক এই সুবিধা পাক। মন্তব্য আদালতের।

কেন্দ্রীয় সরকারের ই-শ্রম পোর্টাল অনুযায়ী দেশের ৩০ কোটি পরিযায়ী শ্রমিকের মধ্যে ৮ কোটির বেশি এমন মানুষের রেশন কার্ডই নেই।

বহু গরীব মানুষের বক্তব্য, তারা রেশনের সুবিধা পাওয়ার জন্য আবেদনই করেনি। কারণ তারা নিশ্চিত, ওই সুবিধা তারা পাবে না। সওয়াল শ্রমিকদের আইনজীবীর।

জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী ৮১.৩৫ কোটি মানুষ এই প্রকল্পের মধ্যে রয়েছেন। আরও ১১ কোটি মানুষ একই রকম প্রকল্পের আওতায় আছেন। আদালতকে জানান অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D