Thursday, May 28, 2026
HomeScrollথরথর করে কাঁপবে বাংলাদেশ! হলদিয়ায় বিরাট পরিকল্পনা ভারতের
Naval Base In Haldia

থরথর করে কাঁপবে বাংলাদেশ! হলদিয়ায় বিরাট পরিকল্পনা ভারতের

উত্তর বঙ্গোপসাগরে নজরদারি জোরদার করতে কী পদক্ষেপ? জেনে নিন

ওয়েব ডেস্ক: ভারত মহাসাগরে প্রভাব বাড়াচ্ছে চীন। ভারতের জন্য আরব সাগর ও বঙ্গোওসাগরেও বিপদ বাড়াতে পারে পাকিস্তান, বাংলাদেশও। এই প্রেক্ষিতে দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব জলসীমায় ক্ষমতা বৃদ্ধিতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতের নৌসেনা (Indian Navy)। এবার পশ্চিমবঙ্গের হলদিয়ায় (Haldia) তৈরি হতে চলেছে একটি নতুন নৌঘাঁটি (Naval Base)। উত্তর বঙ্গোপসাগরে নজরদারি আরও জোরদার করতে এবং প্রভাব বৃদ্ধির লক্ষ্যেই ভারতীয় নৌসেনা এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

শীর্ষ প্রতিরক্ষা সূত্রের খবর, হলদিয়ার এই নৌঘাঁটির এখনও কোনও আনুষ্ঠানিক নাম ঠিক হয়নি। তবে এখানে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। শুধু নজরদারি নয়, প্রয়োজনে এখান থেকেই অপারেশন চালানো সম্ভব হবে। উত্তর বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্বের কথা মাথায় রেখেই এই ঘাঁটির পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন: নয়া মাইলফলক ডিআরডিও-র! অত্যাধুনিক প্রযুক্তি আনল গবেষণা সংস্থা

এখানে ভারতীয় নৌবাহিনীর একটি নিজস্ব জেটি তৈরি হবে। পাশাপাশি সমুদ্রের তীরবর্তী এলাকায় বিভিন্ন সাপোর্ট ফেসিলিটিও গড়ে তোলা হবে। যদিও এই নৌঘাঁটি আকারে খুব একটা বড় হবে না। এখানে অফিসার ও নাবিক মিলিয়ে প্রায় ১০০ জন কর্মী থাকবেন বলে জানা গিয়েছে। মূলত এটি একটি অপারেটিং ডিটাচমেন্ট হিসেবেই কাজ করবে। তবে এই সম্পর্কে এখনও বিস্তারিত কিছুই জানানো হয়নি ভারতীয় নৌসেনার তরফে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO