Monday, April 20, 2026
HomeScrollধর্মাচরণে লাউডস্পিকার আবশ্যক নয়, রায় বোম্বে হাইকোর্টের

ধর্মাচরণে লাউডস্পিকার আবশ্যক নয়, রায় বোম্বে হাইকোর্টের

কলকাতা: ধর্মাচরণে লাউডস্পিকার আবশ্যক নয়। রায় বোম্বে হাইকোর্টের। শব্দদূষণের অভিযোগে কিছু মসজিদ ও মাদ্রাসার বিরুদ্ধে এফআইআর করার দাবি নিয়ে মুম্বাইয়ের কুরলা ও চুনাভাট্টি এলাকার দুই আবাসিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আদালতের দ্বারস্থ। ধর্মাচরণে লাউডস্পিকার যেমন আবশ্যক নয়, তেমনি তা চালানোর জন্য অনুমতি না দিলে সেটি মৌলিক অধিকার বিরোধীও নয়। অভিমত সহ ২০০০ সালের নয়েজ পলিউশন (Regulation and Control) রুলস কঠোরভাবে কার্যকর করার জন্য মুম্বাই পুলিশকে নির্দেশ বিচারপতি অজয় গাদকারী ও বিচারপতি শ্যাম ছন্দকের।

আরও পড়ুন:  মতুয়া -গোসাঁইদের ভাতা দিচ্ছে না রাজ্য! দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের

শব্দদূষণ শরীরের পক্ষে অত্যন্ত খারাপ একটি বিষয়। কাউকে লাউড স্পিকার বাজানোর অনুমতি না দেওয়া হলে তার অধিকার খর্ব হয়েছে বলে দাবি করা যায় না, মত আদালতের। সারাদিন ধরে মাইকের আওয়াজে বিরক্ত হয়ে এসোসিয়েশন পুলিশ কন্ট্রোল রুমে, টুইটার মারফত, লিখিতভাবে উচ্চপদস্থ অফিসারদের কাছে বারংবার অভিযোগ জানিয়েও কোনও ফল পায়নি।

এফআইআর রেজিস্ট্রেশনের জন্য কোনও নির্দেশ দেওয়া যাবেনা। কিন্তু শব্দের মাত্রা নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে চালিয়েছে আদালত। অভিমত দিয়ে আদালতের নির্দেশ, প্রতিটি লাউড স্পিকার, ভয়েস অ্যামপ্লিফায়ার, পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ইনবিল্ট শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে রাজ্যকে।

দেখুন আরও খবর:

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor