Saturday, August 8, 2026
HomeBig news'এভাবে দিনের পর দিন চলতে পারে না', নিট নিয়ে কড়া সুপ্রিম কোর্ট
NEET UG

‘এভাবে দিনের পর দিন চলতে পারে না’, নিট নিয়ে কড়া সুপ্রিম কোর্ট

প্রশ্নপত্র ও তথ্যের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে, তাও জানাতে বলা হয়েছে কেন্দ্রকে

ওয়েব ডেস্ক: নিট-ইউজি (NEET-UG) পরীক্ষা নিয়ে বারবার বিতর্কের জেরে এবার কেন্দ্রের কাছে জবাবদিহি চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রশ্নফাঁসের মতো ঘটনা রুখতে সম্পূর্ণ কম্পিউটার-ভিত্তিক পরীক্ষার পরিকল্পনার বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি অনলাইন পরীক্ষায় প্রশ্নপত্র ও তথ্যের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে, তাও জানাতে বলা হয়েছে কেন্দ্রকে।

শুক্রবার বিচারপতি পিএস নরসিমা ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ স্পষ্ট জানায়, নিট-ইউজি সংক্রান্ত অনিয়মের ঘটনাগুলি আদালতের নজরে রয়েছে। পরীক্ষা ব্যবস্থাকে আরও সুরক্ষিত ও স্বচ্ছ করতে কী ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কার আনা হচ্ছে, তা কেন্দ্রকে ব্যাখ্যা করতে হবে। আদালতের পর্যবেক্ষণ, একই ধরনের অভিযোগ দিনের পর দিন চলতে পারে না।

আরও খবর : প্রশ্নফাঁস রুখতে কড়া আইন আনছে কেন্দ্র

কেন্দ্রের হয়ে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, পরীক্ষার্থীদের স্বার্থে সরকার ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে। তবে সম্পূর্ণ কম্পিউটার-ভিত্তিক পরীক্ষার রূপরেখা এবং সংশ্লিষ্ট সংস্কারের পূর্ণাঙ্গ পরিকল্পনা আদালতের সামনে তুলে ধরতে কিছুটা সময় প্রয়োজন। কেন্দ্রের আবেদন মেনে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩ আগস্ট।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor