HomeScrollদিল্লির রামলীলা ময়দানের বিক্ষোভ কর্মসূচি নিয়ে ব্যবসায়ীদের বার্তা দিলেন রাহুল গান্ধী
Rahul Gandhi

দিল্লির রামলীলা ময়দানের বিক্ষোভ কর্মসূচি নিয়ে ব্যবসায়ীদের বার্তা দিলেন রাহুল গান্ধী

রামলীলা ময়দানে বিরোধীদের বিক্ষোভ ঘিরে রাজনৈতিক চাপানউতোর, মেট্রো ও রাস্তা বন্ধ নিয়ে কেন্দ্রকে নিশানা কংগ্রেস নেতার

ওয়েব ডেস্ক : দিল্লির রামলীলা ময়দানে (Ramlila Maidan) আগামী ১ নভেম্বর বিরোধী জোটের বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। দীপাবলির মরসুমে ব্যবসায় ক্ষতির আশঙ্কা প্রকাশ করে সমাবেশ পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল দিল্লির ব্যবসায়ী সংগঠন। সেই আবেদনের প্রেক্ষিতেই ব্যবসায়ীদের উদ্দেশে বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

রাহুলের আর্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলুন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরিয়ে দিতে। তা হলেই ৩০ সেকেন্ডের মধ্যে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন তিনি। রাহুলের বক্তব্য, দিল্লিতে মেট্রো বন্ধ করা হয়েছে, রাস্তা সিল করা হয়েছে এবং রাজধানীকে কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে সরকারের সিদ্ধান্তে।

আরও খবর : জ্ঞানেশের নিয়োগ থেকে কমিশনের সিদ্ধান্ত, একাধিক প্রশ্নে সুপ্রিম কোর্টে তৃণমূল,চলতি সপ্তাহেই হবে শুনানি

সোশ্যাল মিডিয়ায় ব্যবসায়ীদের উদ্দেশে রাহুল লেখেন, ভোট চুরি হলে কোনও কিছুই সুরক্ষিত থাকে না। বিপন্ন হতে পারে ব্যবসায়ীদের দোকান, সঞ্চয় এবং তাঁদের সন্তানদের ভবিষ্যৎও। এই মন্তব্যের মাধ্যমে ভোটার তালিকা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে নিজেদের অভিযোগ ফের সামনে এনেছেন কংগ্রেস নেতা।

ব্যবসায়ী সংগঠন চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি বা সিটিআইয়ের তরফে ১ নভেম্বরের সমাবেশ ১০ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছিল। সংগঠনের আশঙ্কা, দীপাবলির সময়ে এই কর্মসূচির কারণে প্রায় ১০ হাজার কোটি টাকার ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা। ভোটচুরির অভিযোগে বিজেপিকে নিশানা করার পাশাপাশি এসআইআর প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস।

[youtube-feed feed=1]
Read More

Latest News