Tuesday, August 11, 2026
HomeScrollমোদির কনভয়ের রাস্তায় ঢুকে পড়ল কিশোর, পেটাল পুলিশ

মোদির কনভয়ের রাস্তায় ঢুকে পড়ল কিশোর, পেটাল পুলিশ

ওয়েব ডেস্ক: সাইকেল চালাতে চালাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) কনভয়ের রাস্তায় ঢুকে পড়েছিল একটি বাচ্চা ছেলে। তাকে বেধড়ক মারলেন এক পুলিশকর্মী। এই ঘটনার একটি ছোট ভিডিও ভাইরাল হয়েছে। এই ঘটনা গুজরাটের (Gujarat) সুরাট (Surat) শহরের।

এই ঘটনা বৃহস্পতিবারের, সেদিন কনভয়ের মহড়া চলছিল, প্রধানমন্ত্রীর আসার কথা ছিল তার পরের দিন শুক্রবার। ভিডিওতে দেখা গিয়েছে, সুরাতের লিম্বায়াত এলাকায় ফাঁকা রাস্তায় দ্রুত বেগে চলে যাচ্ছে মোদির কনভয়ের গাড়ি। যে দিকে গাড়িগুলো যাচ্ছে তার উল্টো দিক থেকে হঠাৎ এসে পড়ে সাইকেল আরোহী ছেলেটি।

আরও পড়ুন: বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের নাম হবে মনমোহন সিংয়ের নামে

নিজের ভুল বুঝতে পেরে আচমকা উল্টো দিকে ঘুরে যায় সে। তারপরেই দেখা যায়, পাশের লেনে ছেলেটির চুলের মুঠি ধরে চড় কষাচ্ছেন এক পুলিশকর্মী, ধাক্কা দিচ্ছেন। মোরবি জেলায় সাব-ইনস্পেক্টর পদে কর্মরত বিএ গাধবি (BA Gadhvi) হিসেবে চিহ্নিত হয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ওইখানে কর্মরত ছিলেন তিনি।

বাচ্চা ছেলেটিকে মারধর করা যেমন দৃষ্টিকটু লেগেছে তেমনই প্রধানমন্ত্রীর আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার ফাঁক গলে সে কী করে কনভয়ের রুটে ঢুকে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তায় গাফিলতিতে দায় কাদের তা খুঁজে বের করতে পদক্ষেপ করা হচ্ছে। প্রসঙ্গত, শুক্রবার সুরাত সফরে গিয়ে খাদ্য নিরাপত্তা প্রোগ্রামের (Food Security Programme) সূচনা করেন প্রধানমন্ত্রী এবং তার বণ্টন করেন ২.৩ লক্ষ মানুষের মধ্যে।

দেখুন অন্য খবর:

 

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor